নিজস্ব প্রতিবেদকঃ সামাজিক অবক্ষয়রোধ,মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধের উপায়সহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন হওয়ার অনুরোধ করেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এএনএম নুরুজ্জামান।
তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং আলোচনার মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো সমাধান সম্ভব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে বাংলাদেশ।
১১ মে (শুক্রবার) আমজাদহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অবস্থিত আবদুল মজিদ পাটোয়ারী জামে মসজিদে জুমা নামাজের খুতবা শেষে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মনির আহমেদ, ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওবায়দুল হক (মেম্বার)সহ ফুলগাজী থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, সাংবাদিক ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






