নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ফুলগাজীতে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নির্দেশনায় ইউনিয়ন পর্যায়ে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের জীবন বৃত্তান্ত উপস্থাপন ও উপজেলা যুবলীগ সভাপতি-সম্পাদকের নিকট জমাদানে ব্যস্ত সময় পার করছেন।
সে ধারাবাহিকতায় ৪ জুন শুক্রবার বিকালে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গাজী নজরুল ইসলাম উপজেলা যুবলীগের সভাপতি ছালেহ আহমদ মিন্টু ও সাধারণ সম্পাদক একরাম পাটোয়ারী কাছে আসন্ন ইউনিয়ন যুবলীগের আহবায়ক/সভাপতি প্রার্থী হিসাবে জীবন বৃত্তান্ত জমা দেন।
এ নিয়ে ইউনিয়ন জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ওযার্ড়, ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত ছাত্রলীগের বিভিন্ন পদ বহনকারী উচ্চশিক্ষিত গাজী নজরুল ইসলাম ইউনিয়ন আহ্বায়ক/সভাপতির জন্য যথেষ্ট যোগ্য। এছাড়াও ইউনিয়নে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন তিনি।
জানা যায়, গাজী নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ শেষ করেন।
এর আগে তিনি ছাত্রলীগের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
এরমধ্যে, সাবেক সভাপতি, ১নং ওয়ার্ড ছাত্রলীগ। সাবেক যুগ্ম-আহ্বায়ক, মুন্সীরহাট ইউঃ
ছাত্রলীগ সাবেক সভাপতি, মুন্সীরহাট ইউঃ
ছাত্রলীগ সাবেক সদস্য, আহ্বায়ক কমিটি, ফুলগাজী উপজেলা ছাত্রলীগ।
সাবেক সদস্য, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগ
সাবেক ছাত্রলীগ সদস্য, ঢাকা কলেজ ছাত্রলীগ
সহ-সভাপতি, ফুলগাজী উপজেলা ছাত্রলীগ। এসব দায়িত্ব পালনকালে যথেষ্ট সততা, যোগ্যতা ও অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন তিনি।
এছাড়াও তিনি মাদক প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও একই ইউনিয়নের মাদ্রাসা, মসজিদ কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন ইউনিয়ন যুবলীগের প্রার্থিতার বিষয়ে গাজী নজরুল ইসলাম জানান, ছাত্র জীবনের শুরু থেকে এখন পর্যন্ত ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। আমার বাবা একজন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। আমার পুরো পরিবারই মুজিব আদর্শের। আমি বিভিন্ন দায়িত্বে থাকাকালে আমার যোগ্যতা, অভিজ্ঞতা দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আশা করি আমার সিনিয়র নেতৃবৃন্দ মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের আহবায়ক/সভাপতি পদে আমার অতীত বর্তমান বিবেচনা করে মনোনয়ন দিবেন।






