নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ফুলগাজীতে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলগাজী থানা পুলিশের বিট পুলিশিং সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৩ মে (রবিবার) বিকালে ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে ও ফুলগাজী থানা উপ-পরিদর্শক মনির হোসেনের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ফুলগাজী থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জামান ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সকল সমস্যার সমাধানে আশ্বস্ত করেন।
এ সময় তিনি বলে, পুলিশ জনগণের সেবক, আপনাদের যেকোনো সমস্যায় আপনারা বিট পুলিশিং এর মাধ্যমে অথবা সরাসরি থানায় জানাতে পারেন। আমরা আপনাদের সমস্যা ও অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবো।
এ সময় ফুলগাজী উপজেলা যুবলীগের সভাপতি ছালেহ আহম্মদ মিন্টু, ফুলগাজী থানার এসআই রাশেদ, ইউপি সদস্য, মোঃ আইয়ূব, তাজুল ইসলাম, আবুল হাসেম, মুজিবুর রহমান মিয়াজী, মোঃ আবদুল কাদের সমির, সাইফুল ইসলাম গোলাপসহ ইউনিয়নের অসংখ্য পুরুষ ও মহিলাগণ উপস্থিত ছিলেন।






