নিজস্ব প্রতিবেদকঃ ফিলিস্তিনে মুুুুসলমানদের উপর নিপীড়নের প্রতিবাদে ফুলগাজীতে আলোকিত ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
২১ মে শুক্রবার বিকালে ফুলগাজী বাজারের যাত্রী চাউনির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলোকিত ব্লাড ডোনার ক্লাবের সভাপতি নাজিম উদ্দিন শোভনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ নাছির, আলোকিত ব্লাড ডোনার ক্লাবের সহ-সভাপতি ইসমাইল হোসেন (ইমন), সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্মসাধারণ সম্পাদন আতাউর রহমান মিতুল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম (রনি)সহ বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ। পরে বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সমাবেশে মিলিত হয়।






