আহমেদ রনিঃ
ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের বক্তারহাট একতা সংঘ সংগঠনের উদ্যোগে মহামায়া ২টি ওয়ার্ডে রাতের আঁধারে প্রায় অর্ধ শতাধিক অসহায় হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অদ্য ১৮ এপ্রিল রবিবার ইফতারের পর এই কার্যক্রমটি সম্পন্ন করে বক্তারহাট একতা সংঘ টিম।ইফতার সামগ্রীর মাঝে ছিলো, চনা ভুট ১ কেজি ৫০০ গ্রাম, তেল ১ লিটার, চিনি ১ কেজি, পেয়াজ ১ কেজি, আলু ২ কেজি, মুরি ৫০০ গ্রাম, খেজুর ৫০০ গ্রাম, চিরা ৫০০ গ্রাম, ট্যাংক ২৫০ গ্রাম।
সংগঠনের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে, সহ সভাপতি মোহাম্মদ হোসেন টিটু, সেক্রেটারি জিয়াদ হোসেন শিপনের নেতৃত্বে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পূর্ণ করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন লোকমান ভেটেরিনারি সেন্টারে-র স্বত্বাধিকারী লোকমাম হোসেন, সহ সেক্রেটারি ইঞ্জিনিয়ার আরিফ হোসেন পাভেল, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক এমদাদ হোসেন কাউছার, ফেনী প্রতিদিন পত্রিকার মহামায়া প্রতিনিধি আহমেদ রনি, সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোমিন, সেলিম, কপিল, টিপু প্রমুখ।
সংগঠনের সভাপতি আবদুস সালাম বলেন, প্রতিবারের মতো এবারেও আমরা ৫০ টি পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী দিতে সক্ষম হই এবং তা আমরা রাতের আঁধারে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসি।
সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ হোসেন টিটু বলেন, আমাদের প্রতিটি কর্মী কাজ হচ্ছে অসহায়দের সহযোগিতা করা। আমরা বিত্তবানদের সাহায্য সহযোগিতায় সমাজের হতদরিদ্রের সাহায্য সহযোগিতা করে থাকি। এই ভাবে আমাদের সংগঠন মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।






