বিশেষ প্রতিনিধিঃ ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় মেগডুয়েল নাম্বার ওয়ান ২৮ বোতল, অফিসার চয়েজ ব্লু ৪ বোতল,বিয়ার(সিম্বা) ৩৪ বোতল,ইয়াবা ট্যাবলেট ৪শত ২ পিস ও গাজা ৪৫০ গ্রাম।
©® ফাইল ছবি
তারাকুচা সীমান্ত ফাঁড়ীর নায়েক (গোয়েন্দা) ফারুক জানায়, ২৭ মার্চ রাত ১২ টার দিকে গাপন সংবাদ পেয়ে নায়েক সুবেদার মোখলেছুর রহমান’র নেতৃত্বে ৮ জন সদস্য একই ইউনিয়নের ফেনাপুষ্করনী গ্রামের হাফেজ আহাম্মদ মেম্বারের বাড়ীতে অভিযান চালিয়ে তার ছেলে প্রভাবশালী মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম রুবেল এর বশত ঘরের পাশে পরিত্যক্ত টয়লেটের পেছনে মাটি চাপা অবস্থায় এবং বস্তা ভর্তি শুকনো পাতা থেকে এবং ঘরের আশ পাশ থেকে এসব ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায, রাতে ও বিজিবি’র অভিযানে অনেকগুলো মাদক উদ্ধার করা হয়েছে কিন্তু আসামিকে গ্রেপ্তার করা হয়নি। নামপ্রকাশে এক সমাজ কর্মী জানান সব সময় মাদক উদ্ধার হয় কখনোই আসামি গ্রেপ্তার হয় না। এটা যেন রীতিতে পরিণত হয়েছে।






