নিউজ ডেক্সঃ-
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) আহ্বায়ক কমিটিতে ফেনীর ছেলে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আহসান জোবায়ের সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে দৈনিক সমকালের লতিফুল ইসলাম আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের আহসান জোবায়ের সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্য দুই সদস্য হলেন- দ্যা ডেইলি ক্যাম্পাসের মো. সাগর হোসেন ও দৈনিক ভোরের কাগজের রকি আহমেদ।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০ কমিটির মেয়াদ গত বছরের ১০ এপ্রিল শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
জোবায়েরের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলায়।






