ফেনীর পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল’র ব্যক্তিগত উদ্যোগে পরশুরাম পৌরসভা প্রাঙ্গণে বিনামূল্যে করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন বুথের উদ্বোধন করেন প্রকল্প পরিচালক মীর আবদুর সাহিদ।
পরশুরাম পৌরসভার মেয়র জানান, যারা এখানো কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহন করে নাই তারা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন এর জন্য ভোটার আইডি কার্ড ও মোবাইল নাম্বার নিয়ে পৌরসভায় এসে রেজিষ্ট্রেশন করতে পারেন।
উদ্বোধনের প্রথম দিন রেজিষ্ট্রেশন বুথে ২২ জন করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন করেছে বলে জানান।






