সাজ্জাদ হোসেন রাকিবঃ স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ও কোভিড-১৯ টিকা বিতরণ ও প্রস্তুত কমিটির মেম্বার সেক্রেটারি ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ফেনীতে চলমান স্বাস্থ্য বিভাগের কার্যক্রম ও কোভিড-১৯ ভ্যাকসিন বুথ পরিদর্শন করেছেন। বুধবার সকালে তিনিসহ স্বাস্থ্য বিভাগের একটি দল ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল থেকে পরিদর্শন কার্যক্রম শুরু করেন।
ছবিঃ আহমেদ রনি
সে ধারাবাহিকতায় বিকালে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু কর্ণারের উদ্বোধন করবেন। এসময় তিনি হাসপাতালে ভর্তিকৃত রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেয়।এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন ও চিকিৎসকগন অতিরিক্ত মহাপরিচালকে স্বাগত জানায়।
এসময় সেব্রিনা ফ্লোরার সাথে উপস্থিত ছিলেন ইপিআই লাইন ডিরেক্টর ডা. শামসুল হক,এনএনএসওপি লাইন ডিরেক্টর ডা. মুস্তাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, ফেনী জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন প্রমূখ।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন- আমি ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যতটুকু ঘুরে দেখেছি সবই আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এবং ডাক্তার ও হাসপাতালের ভিতরে ফার্মেসি স্থাপনের বিষয়ে আলোচনা হয়।




