ইকবাল হোসেন সাব্বিরঃ-
জিততে হলে এখনো ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৮৫ রান। সহজ কোনো কথা নয়। শেষ দিনের বিবেচনায় তা পর্বত টপকানোর মতই কঠিন কাজ। তার উপর হাতে নেই ৩ উইকেট। ১১০ রান জড়ো করতেই ৩ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন মিরাজ।
ম্যাচ বাঁচানো যে সহজ কাজ নয়, রাহকিম কর্নওয়াল তা ভালোই জানেন। তাই তো ক্যারিবীয় স্পিনিং অলরাউন্ডার জানালেন, যতটা সম্ভব উইকেটে পড়ে থাকতে চায় তার দল। তবে টেস্টের পঞ্চম দিন ৭ উইকেট হাতে নিয়ে সারাদিন ব্যাটিং কি আর মুখের কথা! বাংলাদেশের ৩ জন স্পিনার উইকেট শিকারের জন্য নিঃসন্দেহে মুখিয়ে থাকবেন। উইকেটেও দারুণ সহায়তা পাচ্ছেন স্পিনাররা। বাস্তবতা মেনেই ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছেন কর্নওয়াল।
কর্নওয়াল বলেন, ‘আমাদের দুই সেট ব্যাটসম্যান ক্রিজে আছে। কাল তাদের ভালো শুরু করতে হবে। প্রথম ঘণ্টা বেশ গুরুত্বপূর্ণ। যদি ভালো করা যায়, সেই এক ঘণ্টা নির্বিঘ্নে কাটানো যায়, এরপর আমরা সেশন ধরে ধরে আগাবো, চেষ্টা করব যত রান করা যায়। আমি মনে করি না পঞ্চম দিন ব্যাট করা সহজ কিছু হবে। তারা বোলিংও দারুণ করেছে। তারা পরীক্ষিত পারফর্মার, ঠিক জায়গায় বল করে। আমাদের চ্যালেঞ্জটি নিতে হবে এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ভালো ব্যাট করতে হবে।





