নিজস্ব প্রতিনিধিঃ ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর (সোমবার) সকালে উপজেলা অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার।
এতে আরও উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল আলম আজমির, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন কান্তা, ফুলগাজী থানার ওসি (তদন্ত) আবু তাহের, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল চাকমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ রানা, সমবায় অফিসার স্বপন কুমার সাহাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।






