ফুলগাজীর ৬টি ইউনিয়নের ২টিতে নতুন মুখ, ৪টিতে আগের চেয়ারম্যানরাই নৌকার টিকেট পেয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় ফেনী পৌরসভা চত্বরে ফেনী সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এ ঘোষণা দেন।
ফুলগাজী উপজেলায় দুই ইউনিয়ন ছাড়া আর বাকি সব দলীয় ভোটে প্রথম হয়েছেন। ফুলগাজী সদর ইউনিয়ন বর্তমান নুরুল ইসলামের স্থলে মোঃ সেলিম, জিএম হাট ইউনিয়নে মুজিবুল হক এর স্থলে জাকির হোসেন রতন।
এছাড়া বাকি ৪টি ইউনিয়নে পূর্বের মনোনীত প্রার্থীরাই আবারো মনোনীত।






