নিজস্ব প্রতিনিধি: ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপনের ৫৬তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছর ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শামীম মজুমদার।
০২ অক্টোবর (শনিবার) জোহরের নামাজের পরে ফুলগাজী বাজার আকামত আলী জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে দোয়া মোনাজাত করেন আকামত আলী জামে মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়। পরে ফুলগাজী বাজারের জিরো পয়েন্টে এসে প্রায় শতাধিক ব্যক্তিদের মাঝে তাবারক বিতরণ করেন। এসময় বাজারের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের মাঝে এই তাবারক বিতরণ করতে দেখা যায়।
মিলাদ মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠানে ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ফাহিম মজুমদার, সহ-সভাপতি মোঃ ইয়াকুব, দরবারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শেখ ফরিদ, মুন্সিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান পাটোয়ারীসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






