বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home ফুলগাজী

ফুলগাজীতে আবারও বেড়িবাঁধে ভাঙ্গন! বসতবাড়ি, মাছের ঘের, ফসলি জমি ডুবে প্লাবিত ৭ গ্রাম

by Jahirul Islam Raju
2 months ago
ফুলগাজীতে আবারও বেড়িবাঁধে ভাঙ্গন! বসতবাড়ি, মাছের ঘের, ফসলি জমি ডুবে প্লাবিত ৭ গ্রাম

জহিরুল ইসলাম রাজুঃ ফুলগাজীতে আবারো বন্যায় মুহুরী নদীর বাঁধ ভেঙে ৭ গ্রাম প্লাবিত হয়েছে। ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী নদীর জয়পুর অংশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সদ্য মেরামতকৃত স্থান আবারও ভেঙে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের জয়পুর, কিসমত ঘনিয়া মোড়া, পূর্ব ঘনিয়া মোড়া, পশ্চিম ঘনিয়া মোড়া, বৈরাগপুর, উত্তর দৌলতপুরসহ ৭টি গ্রাম প্লাবিত হয়েছে।

২৫ আগস্ট বুধবার রাতে সদর ইউনিয়নের জয়পুরে সদ্য মেরামতকৃত স্থান আবারও ভেঙে যায়। মূহুর্তেই তলিয়ে যায় ঘর-বাড়ি ও মাছের ঘের। এদিকে পানির খরস্রোতে নষ্ট হচ্ছে সদ্য রোপনকৃত আমন ধান ও ফসলি জমি। তলিয়েছে ফুলগাজী-পরশুরাম আঞ্চলিক সড়ক। সড়কের উপর ২ ফুট পানির কারনে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, ফুলগাজী সদর ইউনিয়ন এবছরের জুন-জুলাই মাসে ভারী বৃষ্টি ও পাহাড়ি উজানের পানিতে বন্যার সৃষ্টি হয়েছিল। এসময় মুহুরী ও কহুয়া নদীর তিনটি অংশের ভাঙ্গন মেরামতে অর্ধ কোটি টাকা বরাদ্দও দেয়া হয়েছিল। তিন মাস পার হলেও কোন ভাঙ্গন এখন পর্যন্ত সঠিকভাবে মেরামত করেনি বা কাজ সম্পন্ন করেনি পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠান। এসব কাজে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

উপজেলা কৃষি অফিস বলছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ইউনিয়নের প্রায় ১৫০ হেক্টর আমান আবাদি জমি এবং ৫ হেক্টর সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা দু-তিন দিন পর নিরূপণ করা যাবে।
উপজেলা মৎস্য অফিস বলছে, ইউনিয়নে ২৩ হেক্টর জুড়ে ১৩৮ টি পুকুর ডুবে প্রায় ২৮ লাখ টাকার মতো মাছ পানিতে ভেসে গিয়েছে।

ফুলগাজী বাজারের একাধিক ব্যবসায়ী জানান, হঠাৎ নদীর পানি বেড়ে যাওয়ায় বাজারের ড্রেনেজ লাইন দিয়ে বিপরীতমুখী হয়ে পানি বাজারে প্রবেশ করে। এতে বাজারের প্রায় শতাধিক দোকানে পানি প্রবেশ করে দোকানের মালামাল নষ্ট হয়ে যায়।

ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ইতিমধ্যে আমরা তলিয়ে যাওয়া গ্রামগুলো পরিদর্শন করে শুকনো খাবার বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছি। তবে এই সমস্যা আজকের নতুন কিছুনা, পানি উন্নয়ন বোর্ড তাদের নিজস্ব গৃহপালিত ঠিকাদার দিয়ে কাজ করার কারণে প্রতিবছরই এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার বলেন, প্রতিবছর বাঁধ মেরামত বা সংস্কারের এসব খেলা বাদ দিয়ে। পানি উন্নয়ন বোর্ডের উচিৎ নদী সংস্কারে স্থায়ী ব্যবস্থা গ্রহন করা।

পানি উন্নয়ন বোর্ড ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, বুধবার বিকেল থেকে নদীতে পানির প্রবাহ বেশি ছিল। রাতে মুহুরী নদীর পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। ফলে বেরিবাদের ভাঙ্গন সৃষ্টি হয়েছে।

Share this:

  • Twitter
  • Facebook
Tags: ফুলগাজীবন্যা
ShareTweetShare

আরও পড়ুন

ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
আইন-আদালত

ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

১২/১০/২০২১
ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
ফুলগাজী

ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

১১/১০/২০২১
ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
ফুলগাজী

ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা

১১/১০/২০২১
ফুলগাজীর মন্তলা ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা মামুন
ফুলগাজী

ফুলগাজীর মন্তলা ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা মামুন

১০/১০/২০২১
IMG 20211006200029 picsay
ফুলগাজী

ফুলগাজীতে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাওলানা সিফাত উল্লাহ গ্রেফতার

০৬/১০/২০২১
ফুলগাজীর দুই ইউপিতে নতুন মুখ, ৪ জন পুনরায় মনোনীত – ফেনীর প্রতিদিন
ফুলগাজী

ফুলগাজীর দুই ইউপিতে নতুন মুখ, ৪ জন পুনরায় মনোনীত – ফেনীর প্রতিদিন

০৬/১০/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।