আবু ইউসুফ মিন্টুঃ ফেনীর পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের উদ্যোগে ফ্রী এ্ম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।
রবিবার (১৮জুলাই) সকালে পৌর চত্তরে ফ্রি এ্ম্বুলেন্স সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাসরিন আকতার। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্রি এ্ম্বুল্যান্স সার্ভিসের উদ্যোক্তা পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবদুল খালেক, পরশুরাম মডেল থানার ওসি মু. খালেদ হোসেন, পৌর কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো নুরুজ্জামান ভুট্টো, ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন এছাড়াও উপজেলা শ্রমিক লীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন জানান, ত্রাণ বিতরণের পাশাপাশি রবিবার থেকে করোনা রোগীদেরকে ফ্রি এ্ম্বুল্যান্স সেবা দেয়া হবে। পরশুরাম উপজেলার জন্য দুটি এ্ম্বুল্যান্স ও ৩টি মাইক্রোবাস প্রস্তুুত রাখা হবে।






