বিশেষ প্রতিনিধিঃ ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে রাজনৈতিক প্রতিহিংসায় শিরীন আখতার’র উন্নয়ন প্রকল্পের নাম ফলক ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী আজিজ উল্ল্যাহ মানিকের বিরুদ্ধে।
জানা যায়, আমজাদহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ড দক্ষিন ধর্মপুরের অসীম উদ্দিন নিশি পন্ডিত সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের নাম ফলক একই এলাকার ছবুউল্ল্যাহর ছেলে আজিজ উল্ল্যাহ মানিক’র বাড়ি নির্মাণ সামগ্রী নেওযার সময় ট্রাক দিয়ে ভেঙে পেলেন। ২০১৭ সালে এই সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এমপি।
গত ১৮ মে শুক্রবার এই বিষয় নিয়ে জুমার নামাজের পর উপজেলা জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব সুলতান প্রতিবাদ করলে অভিযুক্ত আজিজ উল্ল্যাহ মানিক তার প্রতি ক্ষুব্ধ হয়। তাকে উদ্দেশ্য করে নানা কটু কথা বলে।
স্থানীয়রা জানান, এই রাস্তাটার যখন খুবই খারাপ অবস্থা ছিলো তখন আমরা আমাদের দুর্ভোগের কথা আমাদের সংসদ সদস্য শিরীন আখতারকে জানাই, ওনি আমাদের দাবিটি আমলে নিয়ে রাস্তাটি পাকা করে দেয়। তার উদ্বোধনের নাম ফলকটি ভাঙ্গায় আমরা প্রতিবাদ জানাই। আজ অনেকদিন যাবত এটি এভাবেই ভেঙে পড়ে আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, মানিক এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় এলাকার মানুষ ভয়ে তার এমন অন্যায়ের প্রতিবাদ করছে না।সে জামাতে ইসলামী দলের সমার্থক। এটি সে রাজনৈতিক প্রতিহিংসায় করেছে।
এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয় ইউপির জাসদের নেতাকর্মীরা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ‘ফুলগাজী নিউজ ডটকম’কে মুঠোফোন জানান, এই বিষয়ে আমি সকালে ইউনিয়ন জাসদের সভাপতি আলমগীরের কাছ থেকে বিস্তারিত জানতে পারি। আমি সাথে সাথে স্থানীয় ইউপি সদস্য, উপজেলা চেয়ারম্যান, ফুলগাজী থানা ও এমপির ব্যক্তিগত সহকারীকে জানিয়েছি। আমরা এই রকম কর্মকান্ডের কঠোর শাস্তি দাবী করছি।
ফেনী-১ আসনের মাননীয় সাংসদ এমপি শিরীন আখতার জানান, বিষয়টি আমার ব্যক্তিগত সহকারীর কাছ থেকে শুনেছি। তবে যারা ইচ্ছায় বা অনিচ্ছায় অথবা রাজনৈতিক প্রতিহিংসায় এমন কাজ করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এই অভিযোগের বিষয়ে জানতে আজিজ উল্লাহ মানিকের ব্যক্তিগত নাম্বারে (01774—844) একাধিকবার ফোন করে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এ.এন.এম নুরুজ্জামান জানান, উন্নয়ন কাজের নামফলক ভেঙ্গে ফেলার একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা পৌঁছেছে, বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।






