ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান’কে জেলা পুলিশের বিদায় সংবর্ধনা

শহর প্রতিনিধিঃ ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদুজ্জামানকে বদলিজনিত কারনে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। এই উপলক্ষে সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম, পিপিএম। এসময় জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।