মঙ্গলবার, অক্টোবর ১২, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home খেলা

৮ গোলের থ্রিলার শেষে অবিশ্বাস্য জয়ে সেমিতে বার্সা

by ইকবাল হোসেন সাব্বির
8 months ago
৮ গোলের থ্রিলার শেষে অবিশ্বাস্য জয়ে সেমিতে বার্সা

স্পোর্টস রিপোর্টারঃ- 

৯০ মিনিটে ম্যাচ শেষ হয়নি। ২-২ গোলে ড্র। এরপর খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। কারণ, সেমিফাইনালিস্ট বাছাই করে নিতে হবে। এই অতিরিক্ত সময়ে গোল হলো আরও ৪টি। মোট ৮ গোলের থ্রিলার। ১২০ মিনিট শেষে বিজয়ী দলের নাম বার্সেলোনা। ব্যবধান ৫-৩।

প্রতিপক্ষের নাম গ্রানাডা। কিন্তু বার্সেলোনার ঘাম ছুটিয়ে দিয়েছে তারা। নির্ধারিত ৯০ মিনিটে তো তারা বার্সাকে ২-০ গোলে হারিয়েই দিয়েছিল প্রায়। ৮৮ মিনিটে গ্রিজম্যান এবং ইনজুরি সময়ে যদি জর্দি আলবা গোলটি করতে না পারতেন, তাহলে ২-০ ব্যবধানে হেরেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হতো বার্সাকে।

সব মিলিয়ে শ্বাসরূদ্ধকর একটি ম্যাচ ছিল বার্সা এবং গ্রানাডার মধ্যে। বার্সার জন্য ম্যাচটি ছিল অ্যাওয়ে। গ্রানাডার হোম ভেন্যু নুয়েভো লস কারামেন্সে। ঘরের মাঠে ম্যাচ হলেও পুরোপুরি আধিপত্য বিস্তার করে খেলেছিল বার্সেলোনা। কিন্তু ধারার বিপরীতে গোল দিয়ে বসে উল্টো স্বাগতিক গ্রানাডাই।

ম্যাচের ৩৩ এবং ৪৭ মিনিটে এগিয়ে গিয়েছিল গ্রানাডাই। ৩৩ মিনিটে কেন্ডি এবং ৪৭ মিনিটে গোল করেন রবার্তো সোলদাদো। ২-০ গোলে পিছিয়ে পড়ে যেন দিশেহারা অবস্থা বার্সার। একের পর এক চেষ্টা করেও গ্রানাডার জাল খুঁজে পাচ্ছিলেন না লিওনেল মেসিরা।

তবে ম্যাচের চিত্র ভোজবাজির মত পাল্টে যায় নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে। বার্সার মধ্যে যখন পরাজয়ের পুরো হতাশা ভর করছিল, গ্রানাডাও জয়ের আশা ম্যাচে অনেকটাই শিথিলতা তৈরি করেছিল, তখনই সুযোগটা গ্রহণ করে বার্সা।

৮৮ মিনিটে দুর্দান্ত এক গোল করেনে আন্তোনিও গ্রিজম্যান। ম্যাচের শেষ বাঁশি বাজবে, ঠিক তার আগেই (৯০+৩ মিনিটে) গ্রানাডার জালে বল জড়িয়ে দিলেন জর্দি আলবা। তার আগেই অবশ্য মেসির একটি শট ফিরে আসে গ্রানাডার পোস্টে লেগে।

ম্যাচ দাঁড়িয়ে গেলো ২-২ গোলের সমতায়। সুতরাং ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। এই অর্ধটা কাটলো বার্সার আধিপত্যের মধ্য দিয়ে। ১০০তম মিনিটে গোল করে বার্সাকে প্রথমবার লিড এনে দেন আন্তোনিও গ্রিজম্যান। এটা তার দ্বিতীয় গোল। এর তিনি মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে গ্রানাডাকে সমতায় ফেরান ফেডে ভিকো।

ম্যাচের ১০৮ মিনিটে বার্সাকে আবারও লিড এনে দিলেন ফ্রাঙ্কি ডি জং। ১১৩তম মিনিটে বার্সার জয় নিশ্চিত করা গোল করেন জর্দি আলবা। ম্যাচে এটা তার দ্বিতীয় গোল। ১২০ মিনিট শেষে ৫-৩ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে লিওনেল মেসির বার্সেলোনা।

Share this:

  • Twitter
  • Facebook
ShareTweetShare

আরও পড়ুন

খেলা

বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে বিরল রেকর্ড সাকিবের

০৯/০৮/২০২১
খেলা

মাহমুদউল্লাহর সেঞ্চুরি,তাসকিনের ‘প্রথম’ ফিফটি

০৮/০৭/২০২১
খেলা

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয়

২৯/০৬/২০২১
আর্ন্তজাতিক

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

২২/০৬/২০২১
খেলা

প্যারাগুয়েকে হারিয়ে আটে পা রাখলো আর্জেন্টিনা

২২/০৬/২০২১
ফেনী সদর

ফেনীতে শহীদ সালাম স্টেডিয়াম’র দ্বিতল ভবন উদ্বোধন

১৯/০৬/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।