এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিঃ এর তৃতীয়বারের মত চেয়ারম্যান পদে পুঃনির্বাচিত হয়েছেন আলহাজ্ব নুরুন নেওয়াজ সেলিম।গতকাল ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকায় মতিঝিলের প্রধান কর্যালয়ে প্রতিষ্ঠানটির এক বৈঠকে তাঁকে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত করা হয়।এছাড়াও তিনি ইলেকট্রো মার্ট লিঃ এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
আলহাজ্ব নুরুন নেওয়াজ সেলিম ফেনীর ছাগলনাইয়া উপজেলার পৌর শরের মটুয়া ওয়ার্ডের মরহুম আলহাজ্ব মৌলভী সামছুল করিমের বড় সন্তান।এছারাও তিনি নিজ এলাকায় প্রতিষ্ঠিত মৌলভী সামছুল করিম কলেজ,মৌলভী সামছুল করিম কল্যান ট্রাস্ট, উত্তর যশপুর নুরুন নেওয়াজ সেলিম উচ্চ বিদ্যালয়ের পরিচালনাসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন।





