ফেনীর ফুলগাজী উপজেলায় ৫ম উপজেলা নির্বাচন উপলক্ষে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ২য় মেয়াদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নরুল আলম, আনন্দ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ
জি এম হাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলাল মুন্সী, উপজেলা যুবলীগের সভাপতি ছালে আহম্মদ মিন্টু, সাধারণ সম্পাদক একরাম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক রাজিব পাটোয়ারী , সাবেক ছাত্রনেতা মীর হোসেন মীরু আনন্দ পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী রতন সহ নেতাকর্মীরা।






