বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home জাতীয়

১৪ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার হলো অপহৃত শিশু সিমন

by Jahirul Islam Raju
3 years ago
১৪ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার হলো অপহৃত শিশু সিমন

ফুলগাজী নিউজ ডেক্স : তোয়াছিন ইসলাম ডাক নাম সিমন। চার বছর বয়সী সিমন বাবা-মা’র একমাত্র সন্তান। বাবা সাইফুল ইসলাম তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখালপাড়ার লিচু বাগান এলাকায় ভাড়া থাকেন। পেশা: প্রথম আলো পত্রিকার মুদ্রণ শ্রমিক। সীমিত আয়ের সংসারে ভাড়া বাসায় থেকে স্ত্রী ও পুত্রের মুখে দুবেলা খাবার যোগাতে হিমশিম খেতে হয় সাইফুলকে।

২৮.০৮.২০১৮ ইং তারিখ স্ত্রী ও পুত্রকে বের হয়ে সারাদিন শিশু পার্ক, চিড়িয়াখানা ঘুরে রাত ০৮.০০ ঘটিকার দিকে বাসায় ফেরে সাইফুল।
সারাদিন ঘোরাঘুরির পর রান্নায় ব্যস্ত হয়ে হয়ে পড়ে সাইফুলের স্ত্রী। ছোট্র সিমন ব্যস্ত হয়ে পড়ে খেলাধুলায়। ক্লান্ত সাইফুল স্ত্রী-পুত্রকে নিয়ে দিনব্যাপী ঘোরাঘুরির আনন্দঘন স্মৃতি রোমন্থন করতে থাকে বিছানায় শুয়ে।

এমন আনন্দঘন দিন নিমিষেই যে তার জীবনের সবচেয়ে বিষাদময় দিনে পরিনত হবে তা ঘূনাক্ষরেও টের পায় নি সাইফুল। রাত ৮.৫০ ঘটিকার দিকে স্ত্রীর চিৎকারে রুমের বাইরে আসে সাইফুল। তার স্ত্রী জানায় রান্নার কাজে ব্যস্ত থাকায় সিমনের খেয়াল রাখতে পারে নি। খুঁজে পাওয়া যাচ্ছে না সিমনকে। 

সাইফুল ও তার স্ত্রীর আর্ত চিৎকারে জড়ো হলো বেশ কিছু লোক। তন্নতন্ন করে খোজা হলো বাসার চারপাশ। বাসা পেরিয়ে আশেপাশের রাস্তাঘাট, খেলার মাঠ, পরিচিতদের বাড়িঘর। খবর শুনে ছুটে এলো সাইফুলের কয়েকজন সহকর্মী, বন্ধু-বান্ধব ও আত্নীয়-স্বজন। আলাদা আলাদাভাবে খোজা হলো পুরো এলাকা। নাখালপাড়া, সাত রাস্তা, মহাখালী, রেলওয়ে স্টেশন, হাতিরঝিল, মধুবাগ, বিজয় স্বরণী, তেজগাঁও এলাকা। 

আত্নীয়-স্বজনেরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে চলে গেল ডিএমপির সব থানায়। ঢাকার পার্শ্ববর্তী থানাগুলোতে। সিমনের কোন সন্ধান নেই। 
২৯.০৮.২০১৮ ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারন ডায়েরী করে সাইফুল। 

২৯.০৮.২০১৮ ইং তারিখ দুপুর ০২.০৫ ঘটিকায় অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের মোবাইলে কল আসে। অপর প্রান্ত থেকে জানানো হয়, ‘সাইফুলের একমাত্র ছেলে তাদের হাতে। তাকে অপহরন করা হয়েছে। ২০ লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে সাইফুল তার ছেলেকে ফিরে পেতে পারে। পুলিশকে জানালে বা কোনরকম চালাকি করলে ছেলের লাশের খোঁজও পাবে না সাইফুল’।

মাথায় আকাশ ভেঙে পড়ে সাইফুলের। দুই হাজার টাকা যোগাড় করার সাধ্য নেই যার, সে কিভাবে যোগাড় করবে ২০ লক্ষ টাকা!

পুরো বিষয়টি মোবাইল ফোনে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এসি সালমান হাসানকে জানিয়ে কান্নায় ভেঙে পড়ে সাইফুল। 

এ ঘটনা জানার পর তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বিপিএম, পিপিএম অপহৃত সিমন উদ্ধার না হওয়া  পর্যন্ত বাসায় না ফেরার নির্দেশ দেন তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এডিসি হাফিজ আল ফারুক, এসি সালমান হাসান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশীদকে।

পুলিশকে জানানোর বিষয়টি অপহরনকারীরা জানতে পারলে সিমনকে মেরে ফেলতে পারে এই ভয়ে পুলিশের সাথে আর যোগাযোগ করতে চাচ্ছিলো না অপহৃত সিমনের বাবা সাইফুল। পুলিশ তার সাথে বার বার যোগাযোগ করতে চেষ্টা করার এক পর্যায়ে সাইফুল ভয়ে তার মোবাইল ফোন বনধ করে ফেলে। 
এসি সালমান হাসান বার বার অপহৃত সিমনের বাবা 

সাইফুলের সাথে যোগাযোগ করতে চেয়ে পজিটিভ রেসপন্স না পেয়ে এবং এক পর্যায়ে সাইফুলের মোবাইল বন্ধ পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মার্গুব তৌহিদকে নির্দেশ দেন অপহৃতের বাবা সাইফুলের সাথে যোগাযোগ করার জন্য।

ঐদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাইফুল যে নিঁখোজ জিডি করেছিল, সেই জিডিতে উল্লেখিত সাইফুলের ঠিকানার র সূত্র ধরে তেজগাঁও শিল্পানচল থানা পুলিশ সিভিলে নিজেদেরকে সাইফুলের আত্নীয় পরিচয় দিয়ে তার বাসায় উপস্থিত হয়। 

পুলিশকে জানানো হলে সিমনকে অপহরনকারীরা মেরে ফেলবে জানিয়ে সাইফুল অপহরণকারী যে মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে মুক্তিপণ দাবী করেছে সে মোবাইল নম্বর পুলিশকে দিতে অস্বীকৃতি জানায়। 
সাইফুল ও তার স্ত্রীকে থানার আশেপাশে নেওয়া হবে না ও পুলিশকে জানানো হয়েছে এ বিষয়টি অপহরণকারী জানবে না বুঝিয়ে আশ্বস্ত করে করা হয় সাইফুল ও তার স্ত্রীকে। 

আত্নীয় পরিচয় দিয়ে বাসার আশেপাশের কাউকে বুঝতে না দিয়ে অপহৃত সিমনের বাবা-মাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বেগুনবাড়ি এলাকায় একটি বাসায় নিয়ে আসে পুলিশ।
পুলিশের পরামর্শে অপহরণকারীদের সাথে মোবাইলে মুক্তিপণের বিষয়ে নেগোসিয়েশন চালিয়ে যেতে থাকে সাইফুল ও তার স্ত্রী। 

সামান্য হেরফের হলেই প্রতি মুহূর্তে অপহৃত সিমনের ছিন্নভিন্ন লাশের হুমকি।

তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এডিসি হাফিজ আল ফারুকের নেতৃত্বে  তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এসি সালমান হাসানসহ তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি টীম রাত ০২.৩৮ ঘটিকার দিকে হাতিরঝিল এলাকা থেকে রোমান নামে অপহরনকারী চক্রের একজন সদস্যকে গ্রেফতার করে। 
রোমানের স্বীকারাক্তি অনুসারে ঢাকা জেলার কেরানীগনজ থানাধীন আটিবাজার এলাকা থেকে মানিক নামের অপহরনকারী চক্রের আর একজন সদস্যকে গ্রেফতার করা হয়।
FB IMG 1535720215811 picsay01
মানিকের স্বীকারাক্তি অনুসারে রাত অনুমান ০৩.৪০ ঘটিকার দিকে তেজগাঁও থানাধীন বিজয় স্বরণী এলাকার পিরমা মসজিদের গলির পাশের খোলা মাঠ থেকে অপহৃত সিমনকে উদ্ধার করা হয়। অপহৃত শিশুটিকে চেতনানাশক ঔষুষ দিয়ে অচেতন করে রেখছিল অপহরণকারীরা।
গ্রেফতারকৃত অপহরণকারীদের দেয়া তথ্য অনুসারে ঐ রাতেই মোহাম্মদপুর, শেরে বাংলানগর ও মহাখালী ও বিজয় স্বরণী এলাকা থেকে অপহরনকারী চক্রের নারী সদস্যসহ বাকি ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। 
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share this:

  • Twitter
  • Facebook
ShareTweetShare

আরও পড়ুন

‘আপু’তে আপত্তি জানিয়ে ‘মা’ ডাকতে বললেন ইউএনও সাবিনা ইয়াছমিন
সারাদেশ

‘আপু’তে আপত্তি জানিয়ে ‘মা’ ডাকতে বললেন ইউএনও সাবিনা ইয়াছমিন

০৫/১০/২০২১
বাকি ইউপি ভোটের তফসিল সেপ্টেম্বরের শেষে
সারাদেশ

৮৪৮ ইউপিতে ভোট ১১ নভেম্বর:ইউপি নির্বাচন ২০২১

২৯/০৯/২০২১
সারাদেশ

বাকি ইউপি ভোটের তফসিল সেপ্টেম্বরের শেষে

০৩/০৯/২০২১
সারাদেশ

১৬১ ইউনিয়ন পরিষদে ভোট ২০ সেপ্টেম্বর

০২/০৯/২০২১
১২৪ জন যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে মারা গেলেন বিমান পাইলট নওশাদ আতাউল কাইউম
জাতীয়

১২৪ জন যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে মারা গেলেন বিমান পাইলট নওশাদ আতাউল কাইউম

২৯/০৮/২০২১
সারাদেশ

টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

১৮/০৮/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।