বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home জাতীয়

১২ বছরে স্বাস্থ্য খাতের বরাদ্দ কোন ‘কালো গর্তে’ হারিয়েছে তা খতিয়ে দেখার সময় এসেছে – আলাউদ্দিন নাসিম

by Jahirul Islam Raju
1 year ago
Screenshot 20200421 070603 picsay

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশ চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে। কিছু কিছু দেশ এর মধ্যে সফলতাও পেয়েছে। বাংলাদেশীয় করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দিন দিন উদ্বেগজনকহারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক।

বাংলাদেশী এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার, মৃতের সংখ্যা শতাধিক। ফেনীতে ইতিমধ্যে ২ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে ফেনীতে করোনাভাইরাস প্রাদুর্ভাব আরো বৃদ্ধি পাচ্ছে।
প্রতিবছরই হাজার কোটি টাকা চিকিৎসা খাতে বরাদ্দ দেয়া হলেও এর সঠিক ব্যবহার এবং কাজ সম্পন্ন হচ্ছে না। হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে জনগণ সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না। আইসিও, ভেন্টিলেশন, চিকিৎসা খাতে টেন্ডার বাণিজ্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতি-লুটপাট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ফেনীর রাজনৈতিক অভিভাবক, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

পাঠকের সুবিধার্তে নিম্নে হুবহু তুলে ধরা হলো :
“ফেনী জেলার কোন হাসপাতালে ICU নাই। পার্শ্ববর্তী জেলাসমূহেও তাই।অবাক হয়ে গেলাম। এই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা?লোকজন যাবে কোথায়? শুধু ঢাকা?করোনাকে কেন্দ্র করে ফেনী হার্ট ফাউন্ডেশন বা ডায়াবেটিক হাসপাতালে জরুরী ভিত্তিতে ICU স্থাপন করা যায় কিনা সে ব্যপারে এমপি নিজাম হাজারী’র সাথে আলোচনাক্রমে খোঁজ খবর নিই। ৩ কোটি টাকার মধ্যে ৫ শয্যাবিশিষ্ট ‘ভেন্টিলেশন’ সুবিধাসহ ICU স্হাপন স্থাপন করা সম্ভব বলে জানতে পারি। এত কম টাকার জন্য জেলা পর্যায়ে হাসপাতালসমুহে ICU নাই।

এটা ভাবতেও অবাক লাগছে। জননেত্রী শেখ হাসিনার সরকার বিগত ১২ বছরে কত বরাদ্ধ স্বাস্থ্য খাতে দিয়েছেন আর তা কোন কাল গর্তে (Black hole) হারিয়ে গেছে তা খবর নেয়ার সময় এসেছে। ৩ মেয়াদের স্বাস্থ্য মন্ত্রী সহ সংশ্লিষ্টদের দায়িত্ব এড়ানোর সুযোগ নাই। তাদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। স্বাস্থ্য খাতের বরাদ্দ যদি সঠিকভাবে ব্যবহার হত তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমুহও সর্বাধুনিক সুযোগ সুবিধাসহ অন্তত ১০ শয্যাবিশিষ্ঠ ICU থাকার কথা। সব সেক্টরের সর্বোচ্চ পৃষ্ঠপোষকতায় ‘জি কে শামীম’দের সিন্ডিকেট আজ এ দুরাব্যবস্থার জন্য দায়ী। জিকে শামীমরা ব্যবসায়ী, তারা তাদের ব্যবসার সুবিধার জন্য কর্তাব্যক্তিদের ব্যবহার করতে চাইবেন এটাই স্বাভাবিক। কিন্তু যারা এমপি-মন্ত্রী হিসাবে শপথ নিয়ে এবং সরকারী কর্মকর্তা হিসাবে সৎভাবে কার্যসম্পাদনের মুচলেকা দিয়ে চাকুরীতে ঢুকে লুটেরাদের লুটপাটের সুযোগ করে দিয়েছেন নিজে লাভবান হয়ে । তাদের না ধরে জিকে শামীমদের জেলে পুরে সমস্যার সমাধান হবে না। স্বাস্থ্য মন্ত্রনালয় সহ অন্যান্য মন্ত্রনালয়ের জিকে শামীমদের এবং তাদের লুটপাট চিহ্নিত করে তাদের পৃষ্ঠপোষকদেরসহ আইনের আওতায় আনা খুবই জরুরী হয়ে পড়েছে।

বিএমএ এবং স্বাচিব কে অনুরোধ করব ডাক্তারদের নিয়োগ- বদলী ‘Departmental proceeding’ এর দিকে নজর না দিয়ে লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হোন। প্রত্যেকটা হাসপাতালে বাজারের প্রতিযোগিতা মুলক মূল্যে সর্বোচ্চ সুবিধা নিশ্চিতকরণের ব্যবস্হা করুন। প্রত্যেকটা টেন্ডারের সর্বনিন্ম মূল্যের সাথে বাজার মুল্য মিলিয়ে দেখুন। অনিয়ম এবং মুল্যের ব্যাপক ফারাক দেখলে সেখানেই প্রতিবাদ এবং প্রতিরোধ করুন। এদেশ শুধু মন্ত্রী-সচিব-ডিজি’র নয়। এদেশ আমাদের সবার। আজ করোনা সংক্রমনের এ পর্যায়ে এসে অবশ্যই বুঝতে পারছেন সাধারন রোগীদের থেকে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা বেশী বিপদসংকুল অবস্থায় আছেন। সঠিক সময়ে বিএমএ এবং স্বাচিব এ বিষয়ে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে পারলে স্বাস্থ্য ব্যবস্থার এমন বেহাল অবস্থা হয়ত হত না। কারন বিএমএ এবং স্বাচিব নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীকে যেকোন সময় কোন নিয়ম- অনিয়মের বিষয়ে জানানোর ক্ষমতা রাখেন। অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান।”

Share this:

  • Twitter
  • Facebook
ShareTweetShare

আরও পড়ুন

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক

০৮/১০/২০২১
ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১
আইন-আদালত

ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১

০৭/১০/২০২১
পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের নির্বাচনী উঠান বৈঠক

০৬/১০/২০২১
ফুলগাজীর দুই ইউপিতে নতুন মুখ, ৪ জন পুনরায় মনোনীত – ফেনীর প্রতিদিন
ফুলগাজী

ফুলগাজীর দুই ইউপিতে নতুন মুখ, ৪ জন পুনরায় মনোনীত – ফেনীর প্রতিদিন

০৬/১০/২০২১
গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়,  আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
ফুলগাজী

গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়, আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

০৩/১০/২০২১
খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল
ফুলগাজী

খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল

০২/১০/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।