সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বামীর দায়ের করা মামলায় স্ত্রী জাহানারা বেগম কে গ্রেফতার করেছে পুলিশ।২৭ আগষ্ট সোমবার বিকালে পৌরসভার তুলাতুলি গ্রামের একটি বাড়ী থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গত বছর জুন মাসে গৃহবধুর স্বামী নাছির উদ্দিন সোনাগাজী মডেল থানায় প্রতারনার মাধ্যমে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামটি দায়ের করে।মামলা দায়েরের পর গৃহবধু দুই সন্তান নিয়ে ঢাকাতে পালিয়ে থাকে।
মামলার বাদী নাছির উদ্দিন জানান, ১৫ বছর প্রবাসে থাকার সময় তিনি ১২ কোটি স্ত্রীর নামে প্রেরণ করে।তার স্ত্রী জাহানার বেগম ওই টাকা দিয়ে ক্রয় করা সমস্ত সম্পত্তি নিজের নামে প্রতারনার মাধ্যমে লিখে নিয়ে তিনি দেশে আসার আগে পালিয়ে যায়।পারিবারীক ও সামাজিক ভাবে শালিস দরবার করেও টাকা,সম্পত্তি উদ্ধার করতে না পেরে থানায় মামলা দায়ের করে।
মডেল থানার পরিদর্শক(তদন্ত) সুজন হালদার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেছেন তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


