বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home আইন-আদালত

হেলেনা-পরীমনিসহ ৭ জনের মামলা তদন্তের দায়িত্ব চায় র‍্যাব

by সাজ্জাদ রাকিব
2 months ago

pori 20210809174659নিজস্ব প্রতিবেদকঃ-আওয়ামী লীগের উপ-কমিটি থেকে বহিষ্কারের পর গ্রেফতার হেলেনা জাহাঙ্গীর এবং চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ সাতজনের বিরুদ্ধে করা ১০ মামলার তদন্তের দায়িত্ব চেয়ে পুলিশ সদরদফতরে চিঠি দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৯ আগস্ট) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সম্প্রতি র‍্যাবের অভিযানে গ্রেফতার হেলেনা জাহাঙ্গীর, শরফুল হাসান ওরফে মিশু হাসান, মাসুদুল ইসলাম ওরফে জিসান, চিত্রনায়িকা পরীমনি ও তার ম্যানেজার সবুজসহ গ্রেফতার প্রযোজক নজরুল ইসলাম রাজ, পরীমনির কথিত মামা ও সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে দায়ের করা ১০ মামলার তদন্তের দায়িত্ব চেয়ে পুলিশ সদরদফতরে চিঠি দেয়া হয়েছে।

পুলিশ সদরদফতরের অনুমতি মিললে মামলাগুলো র‌্যাব দ্রুততা ও গুরুত্বের সঙ্গে তদন্ত করবে বলে জানান তিনি।

আলোচিত-সমালোচিত এসব ব্যক্তির বাসা-অফিস থেকে বিদেশি মদ ও মাদকদ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‍্যাবের দাবি, ৪ আগস্ট বিকেল থেকে রাত অবধি অভিযানে চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসা থেকে ১৯টি বিদেশি মদের বোতল, দেড় শতাধিক ব্যবহৃত মদের বোতল, ইয়াবা ও শিশা সামগ্রী, ভয়ঙ্কর মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) ও আইস জব্দ করা হয়।

একই রাতে প্রযোজক নজরুল ইসলাম রাজের বনানীর অফিস থেকে ইয়াবা ও মদ জব্দ করা হয় বলে র‌্যাব জানায়।

মামলায় বলা হয়, পরীমনি এসব মদ কবির নামের এক ব্যক্তির মাধ্যমে সংগ্রহ করে বাসায় রাখতেন।

একই মামলায় র‌্যাব দাবি করেছে, চিত্রনায়িকা পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি প্রযোজক নজরুল ইসলাম রাজের কাছ থেকে মদ সংগ্রহ করতেন।

অপরদিকে র‌্যাবের দাবি, কথিত ব্যবসায়ী শরফুল হাসান ওরফে মিশুর বসুন্ধরা এলাকার একটি ফ্ল্যাট থেকে সাত হাজার ২০০টি ইয়াবা জব্দ হয়। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে তিনটি মামলা হয়।

এছাড়া মাসুদুল ইসলাম ওরফে জিসানের বিরুদ্ধেও মাদক, বিশেষ ক্ষমতা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

এসব অভিযানের আগে ২৯ জুলাই রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালায় র‍্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, বন্য প্রাণী নিয়ন্ত্রণ আইন ও প্রতারণার অভিযোগে ছয়টি মামলা হয়।

Share this:

  • Twitter
  • Facebook
Tags: পরীমনিপ্রযোজক নজরুল ইসলাম রাজর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)হেলেনা জাহাঙ্গীর
ShareTweetShare

আরও পড়ুন

ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
আইন-আদালত

ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

১২/১০/২০২১
ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
ফুলগাজী

ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা

১১/১০/২০২১
ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১
আইন-আদালত

ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১

০৭/১০/২০২১
IMG 20211006200029 picsay
ফুলগাজী

ফুলগাজীতে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাওলানা সিফাত উল্লাহ গ্রেফতার

০৬/১০/২০২১
‘আপু’তে আপত্তি জানিয়ে ‘মা’ ডাকতে বললেন ইউএনও সাবিনা ইয়াছমিন
সারাদেশ

‘আপু’তে আপত্তি জানিয়ে ‘মা’ ডাকতে বললেন ইউএনও সাবিনা ইয়াছমিন

০৫/১০/২০২১
গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়,  আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
ফুলগাজী

গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়, আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

০৩/১০/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।