ফারুক আহমদ শামীম, স্টাফ রিপোর্টারঃ-
ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভাস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রৌশন ফকির দরগাহ মাদরাসা’র সু-যোগ্য প্রিন্সিপাল, বাংলাদেশ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাইন ও এস টিভির ধর্মীয় আলোচক, হাফেজ মাওলানা আবদুল হক নোমানী ফেনী জেলা জাতীয় তরুণ মুফাসসির পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৯জুলাই) পরিষদের স্থায়ী কমিটির এক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।
হাফেজ মাওলানা আবদুল হক নোমানী ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ৫নং মহামায়া ইউনিয়নের মাটিয়া গোদা পাটোয়ারী বাড়ির মুহাম্মদ বেলাল হোসেনের বড় ছেলে।
হাফেজ মাওলানা আবদুল হক নোমানী ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন।
বর্তমানে তিনি সামাজিক সংগঠন আল নুর কোওপারেটিভ সোসাইটির কোষাধ্যক্ষ ও ছাগলনাইয়া ভিশন লিমিটেডের সোসাইটির সদস্য হয়ে সামাজিক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন।






