বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home জাতীয়

স্বদেশপত্র ফাউন্ডেশনের উদ্যোগে মাথা গোজার ঠাঁই পেলো ফাতেমা-হাজেরা

by Jahirul Islam Raju
3 years ago
FB IMG 1554380231580 picsay

সমাজে অনেক মানুষের আজ ও মৌলিক অধিকার প্রতিষ্টা হয়নি। অন্ন,বস্ত্র, বাসস্থান,শিক্ষা,চিকিৎসা, বর্তমানে নিরাপত্তা ও বিনোদন। স্বাধীনতার ৪৮ বছর পরও দেশে অনেক উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম ছাড়াও জেলা শহরগুলোতে গড়ে উঠেছে অট্টালিকা। কিন্তু উন্নয়ন হয়নি আসমানীদের। প্রতিষ্টা হয়নি মৌলিক অধিকার বাস্তবায়ন হয়নি। আসমানীরা যুগে যুগেই অভাব-অভিযোগ, অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছে। হয়ত বিধাতার রহস্যের কারণেই অসহায় দারিদ্রতা দারিদ্রই থেকে যাচ্ছে, দারিদ্রকে অতিক্রম করতে পারছে না। হয়তবা ধনীদের পরীক্ষার জন্যই বিধাতার এমন রহস্য।

অন্যদিকে কেউ কেউ বৈধ-অবৈধভাবে উপার্জন করে হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাচ্ছে অথচ সমাজে অবহেলিত, অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে না। সমাজের অবহেলিত দুঃখী নারীদের নিয়ে পল্লী কবি জসিম উদ্দিনের সেই বিখ্যাত কবিতা ‘আসমানী’ এখন কোন পাঠ্যবইতে নেই।

অথচ সেই আসমানীরা এখনো সমাজে দৃশ্যমান। সেই কবিতাটি পাঠ্য তালিকায় থাকলে আজকের তরুণ-তরুণীরা, যারা দালান কোঠায় বড় হচ্ছে, তারা অসহায় নারীদের প্রতিচ্ছবি সেই কবিতার মধ্যে খুঁজে পেত এবং অসহায় মানুষের প্রতি মমতাবোধ তৈরী হতো। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদনের যে মৌলিক অধিকার রয়েছে,আমাদের সমাজে আসমানীদের সেই মৌলিক কোন অধিকার নেই।

অথচ তারা এই স্বাধীন দেশের নাগরিক। তারাও মৌলিক অধিকার নিয়ে বাঁচতে চায়। জসিম উদ্দিনের আসমানী কবিতায়, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও,রহিমদ্দির ছোট্ট বাড়ি রসূলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারি তরে আসমানীরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায়না খেতে বুকের ক-খানহাড়, সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার।

একবিংশ শতাব্দীর এই যুগে অসংখ্য দালান কোঠা ও অট্টালিকার মধ্যেও আসমানীরা রয়ে গেছে যুগে যুগে। কালের পরিক্রমায় অনেকের ভাগ্যের চাকা ঘুরলেও আসমানীদের ভাগ্যের চাকা কোথায় যেন আটকে রয়েছে। ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের পূর্ব কাতালিয়া গ্রামে বাদশা মিয়ার বাড়ীতে মা-মেয়ে দুজন এখনো জীবিকা নিরবাহ করেন ভিক্ষা করে।

তাদের নাম ফাতেমা বেগম, বিবি হাজেরা (কালি)। ফাতেমা স্বামী মৃত আবুল হাসেম স্বামীর স্থাবর-অস্থাবর সম্পত্তি বলতে ঘর ভিটা । পিতৃ বাড়ী একই ইউনিয়নের মরুয়ার চর গ্রামে। সেখানেও তার কোন স্থাবর সম্পত্তি নেই। ফাতেমা বেগমের ঘর বলতে কিছুই ছিলনা। ঝরাজীর্ণ ঘর। সেই ঘরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মা ফাতেমা বেগম ও মেয়ে বিবি হাজেরার বসবাস। তার একটি মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে এলো স্বদেশপত্র ফাউন্ডেশন। স্বদেশপত্র ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত হলো একটি ঘর। এইটি স্বদেশপত্র ফাউন্ডেশন তিন নাম্বার ঘর। ঘর নির্মানে সহায়তায় ছিলেন,স্বদেশপত্র ফাউন্ডেশন,ফেনী বাণী চিত্র, ফকির হাট আবুবকর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যান পরিষদ ।

Share this:

  • Twitter
  • Facebook
Share243TweetShare

আরও পড়ুন

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক

০৮/১০/২০২১
ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১
আইন-আদালত

ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১

০৭/১০/২০২১
গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়,  আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
ফুলগাজী

গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়, আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

০৩/১০/২০২১
খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল
ফুলগাজী

খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল

০২/১০/২০২১
ফেনী-পরশুরাম সড়কের কাজিরবাগে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফেনী সদর

ফেনী-পরশুরাম সড়কের কাজিরবাগে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

২৯/০৯/২০২১
ছাগলনাইয়া

ফেনীর ছাগলনাইয়ায় জাসদের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

২৮/০৯/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।