মোঃ ছালাহ্ উদ্দিন : সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে নেতাকর্মীরা। আগামী ১৬ অক্টোবর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোনাগাজী মোঃ ছাবের পাইলট হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে। সোনাগাজী উপজেলার রাজনীতির ইতিহাসে সেরা প্রস্ততি নিচ্ছেন সম্মেলনের জন্য।
তূনমুল নেতাকর্মীদের একটাই দাবি, জহিরুল আলম জহির হোক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক পদে প্রার্থী জহির চেয়ারম্যানের পক্ষে নেতাকর্মীদের গণজোয়ার সৃষ্টি হবে বলে ধারণা করেন।
নেতাকর্মীদের দাবি, তাদের কে দুঃসময়ে সব ধরণের সহযোগিতা করেন জহিরুল আলম জহির
আওয়ামীলীগের তৃণমূল নেতৃত্বের কাছে, ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেন। নেতাকর্মীদের বিপদে পাশে দাড়িয়েছেন তিনি।
সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ব্যবসায়ী ও নানা শ্রেণি পেশার মানুষ জহিরুল আলম জহির কে সমর্থন দিচ্ছেন। আগামী ১৬ অক্টোবরে সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে পেতে চান তারা।
বর্তমানে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের প্রার্থী হিসেবে বিপুল ভোটে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন জহিরুল আলম জহির।
জহিরুল আলম জহির চেয়ারম্যান বলেন, বিপদে, সুখে-দুঃখে সব সময় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। তৃণমূল নেতাকর্মীরা আমাকে আস্থা ও বিশ্বাসের প্রতিক মনে করে। আমাদের প্রিয় নেতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য জননেতা নিজাম উদ্দিন হাজারী যদি আমাকে যোগ্য মনে করে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন আমি প্রিয় নেতা সহ সোনাগাজী বাসীর প্রতি কৃতজ্ঞ থাকবো।






