ফেনীর সোনাগাজী ও ফুলগাজী থানার আলোচিত অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সোনাগাজী থাকাকালীন সোনাগাজীর রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তার ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে অনেক তথ্য উপস্থাপন করেছেন আপনাদের সুবিধার্থে তুলে ধরা হলো :
“অশান্ত, উত্তপ্ত আর উত্তাল সোনাগাজীতে আমি প্রথম পা রাখি ২০১৬ এর ৭ জানুয়ারী রাতে। সকালে কারো সাথে দেখা হবার আগেই আমার বিরুদ্ধে মুহুর্মুহু মিছিল, বোমার বিস্ফোরণ, রোড ব্যারিকেড ইত্যাদি। আমি চার্জ বুঝে নেয়ার আগে, পরিচিতির আগে আমাকে না জেনেই আমাকে রাজাকার বলে মিছিলে স্লোগান! স্তব্ধ ও অবাক হলাম আমি।
ভাল কথা- আমি রাজাকার। কিন্তু রাস্তায় ব্যারিকেড কেন? রাস্তা দিয়ে তো আমার এলাকার জনগন যাতায়াত করছে না। এ এলাকার সর্বসাধারনের চলাচলে বাধা পড়বে কেন? এসবই ছিল ঐ সময়কার ওসি ও জেলা পুলিশের একজন কর্মকর্তার ইন্ধনে এলাকার চিহ্নিত দুষ্ট কয়েকজনের কাজ। সোনাগাজীতে আমার কর্মকাল ২ টি বছর। এর আগে দু’ বছরে ওসি’র পরিবর্তন হয়েছিল ৮ জন। আমাকেও প্রতিদিন বা সপ্তাহেই বদলীর গুজব ফাটাত ঐ দুষ্টচক্রটি। গুজব শোনে নিরীহরা হতাশ হত। আমাকে জানতে চাইত আমার বদলী হয়েছে কিনা।
শোনে হাসতাম আমি। বলতাম –“আমার বদলীতে আমার লাভ-ক্ষতি কোনটিই নেই। কয়েকজনের দালালের বানিজ্য হবে বৈকি তাতে সোনাগাজীর মানুষের ক্ষতি হবে অসীম। যারা এ সোনাগাজীকে লেবানন সাম্রাজ্য বানিয়ে হতে লেবাননের সম্রাট।
আমাকে দু’টো বছর অনেক বিগ্রহের সাথে অতিবাহিত করতে হয়েছিল। তবে আমার কার্যকালে যেখানে অপরাধের ঘটনা ঘটত, সেখানেই পা পা পড়ত আমার আগে ব্যবস্থা গ্রহন তারপর অন্যসব।
নারীঘটিত বিষয়ে আমি সোনাগাজীর চরদরবেশ ইউপি চেয়ারম্যানকে এবং নব গৃহবধুকে ধর্ষণের দায়ে আমি ফুলগাজীর সদর ইউপি চেয়ারম্যানকেও ওসির দায়িত্বে বসে ক্ষমা করার সুযোগ আমি পাইনি। ১লা জানুয়ারী, ২০১৮ তারিখে
মাননীয় প্রধানমন্ত্রী ভাববেন গোটা দেশ নিয়ে, গোটা বিশ্ব নিয়ে। একজন ওসি’র দায়িত্বে অবহেলার কারনে কেন মাননীয় প্রধানমন্ত্রীকে গোটা দেশ ফেলে মাত্র একটি উপজেলাকে নিয়ে কেন ভাবতে হবে? কেন মাননীয় স্বরাষ্টন্ত্রীকে বার বার একটি বিষয় নিয়ে কথা বলতে হবে? কেন পুলিশ হেডকোয়ার্টারসকেও একটি থানাকে নিয়ে ভাবতে হবে প্রতিদিন। কেন জেলা পুলিশের সকল অর্জনকে বিসর্জন দিতে হচ্ছে ? মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের গোটা রেঞ্জ ফেলে একটি থানা এলাকায় একাধিকবার যেতে হচ্ছে।
সবচেয়ে বড় কথা ওসি মোয়াজ্জেম এর কারনে কেন গোটা বাহিনী বাংলাদেশ পুলিশকে কেন মাথা নুইয়ে থাকতে হচ্ছে ? পুলিশের ভাবমূর্তি যতটুকু খুইয়েছেন একজন ইন্সপেক্টর মোয়াজ্জেম তার এক সহস্রাংশও কি পুলিশ বাহিনীর জন্য অর্জন করে দিতে পারবেন ? আমি উত্তর দিতে পারছি না এমন প্রশ্ন আমার ছেলে মেয়ে কেন করছে আপনার কারণে? অপমানের চেয়ে মৃত্যু হওয়াই আপনার জন্য শ্রেয় নয় কি?
সোনাগাজী বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল। পাশ্ববর্তী চট্টগ্রাম ও নোয়াখালী জেলার সীমান্ত। ভৌগলিক কারনেই সেখানে জলদস্যু ও স্থলদস্যুদের এক সময় খুব উৎপাত ছিল বেশী। যখন ওসি মোয়াজ্জেম সাহেবের কাছে চার্জ হস্তান্তর করি তখন তো শান্ত একটি সোনাগাজী বুঝিয়ে দিয়ে এসেছিলাম। আগের অবস্থার কথা তিনি নিশ্চয়ই শুনেছেন। হুমায়ূনের ভাল কাজের প্রশংসা করলে তাকে অপমানিত করা কি ঠিক ? ওসির আর্থিক লালসার কারনে মানুষের দুর্ভোগ বাড়বেটা কেন ? জাতির তিন সূর্য সন্তান– শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, সেলিম অালদীনের জন্মস্থান সোনাগাজীতে আপনি যা অর্জন করেছেন তার এক লক্ষাংশও করতে আমি পারিনি আমি। কিন্তু আমি যা অর্জন করেছি তা শত কোটি টাকার বিনিময়েও আপনি অর্জন করতে পারবেন না।”






