নিজস্ব প্রতিবেদক : ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেঝেতে ফেলে যাওয়া এক নবজাতকের বাবা-মায়ের বিয়ের ব্যাবস্থায় সহযোগিতা করেছেন ফেনীর মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’।
বুধবার (০২ অক্টোবর)সন্ধ্যায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সোনাগাজী পৌর এলাকার একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সম্মতিক্রমে তিনলক্ষ পঞ্চাশ হাজার টাকা দেন মোহর ধার্য্য করে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়। বিয়েতে দুই পরিবারের সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দুই পরিবারের আত্নীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,গত বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২য় তলার মেঝেতে কে বা কারা একটি নবজাতক কন্যা শিশু ফেলে যায়। পরে রাতে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে নবজাতকটিকে ফেনীর সেচ্ছাসেবি সংগঠন সহায়কে দেখভালের দায়িত্ব দেয়া হয়।বর্তমানে ফেনীর একটি বেসরকারী হাসপাতালের সহায়ের তত্বাবধানে অসুস্থ নবজাতকটির চিকিৎসা চলছে।
নবজাতক উদ্ধারের সংবাটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। পরে সোনাগাজীর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতকটির উভয় পরিবারের সাথে কথা বলে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ এই বিয়ের আয়োজন করেন।
দুই পরিবারের সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে তাদের পরিচয় গোপন রাখা হলো।






