বিশেষ প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে মোবারক হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে একই এলাকার জলদস্যু ও একাধিক মামলার আসামী মোবারক হোসেন ও তার গ্যাং । ফলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আহত ব্যবসায়ী মোবারক হোসেন ভৈরব চৌধুরী বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী এবং মধ্যম সুজাপুর গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে । গত ১৪ আগষ্ট বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের রুবেলের দোকানের সামনে এ ঘটনা ঘটে ।
গত ১৭ ই আগস্ট আহত মোবারকের স্ত্রী ডালিয়া সুলতানা নিশি বাদী হয়ে, জলদস্যু মোবারক হোসেন, আনোয়ার হোসেন, আবুল কাসেম এর নাম উল্ল্যেখ করে অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং- ১২/১৬৬)।
গত ১৭ ই আগস্ট মামলা দায়ের করলেও এখন পর্যন্ত আসামীরা ধরা ছোয়ার বাহিরে। প্রতিনিয়ত বাদীকে হত্যার হুমকি দিয়ে আসছে আসামীরা, যার ফলে পুরো পরিবার সহ এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে। জলদস্যু মোবারক সোনাগাজীতে সংঘটিত একাধিক মামলার পলাতক আসামী। ঘুম, খুন, হত্যা, লুট, সহ চুরি, ডাকাতির সাথে যুক্ত রয়েছেন বলে বিশ্ব্যস্ত সূত্রে জানাগেছে।
আসামীরা গ্রেপ্তার না হওয়ায় পরিবার ও এলকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে। পরিবার ও এলাকার সাধারন মানুষ অত্যাচারী জলদস্যু মোবারক ও তার গ্যাং এর অত্যাচার থেকে মুক্তি চায়। তারা প্রশাসনের কাছে মোবারককে দ্রুত গ্রেপ্তার করে আইনী ভাবে শাস্তি প্রদানের দাবি জানান।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন আহমেদ জানান, আসামীরা প্রত্যেকে পলাতক রয়েছেন, পুলিশ তাদের গ্রেপ্তারের সর্বোচ্ছ চেষ্টা করছে।
উল্লেখ্য, গত ১৪ ই আগস্ট সোনাগাজীর মধ্যম সুজাপুর গ্রামের মোবারককে কুপিয়ে হত্যার চেষ্টা করে জলদস্যু মোবারক ও তার গ্যাং।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মোবারক হোসেনের সাথে একই গ্রামের চাপরাশি বাড়ির আবুল কাসেমের ছেলে মোবারক হোসেনের বিরোধ চলে আসছে । পূর্বশত্রুতার জের ধরে মোবারক হোসেনের নেতৃত্বে ৮-১০জন সন্ত্রাসী ধারালো চুরি দিয়ে ব্যবসায়ী মোবারক হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে ।
স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয় । এখনো তিনি চিকিৎসাধীন রয়েছেন।






