সুশাসনের দাবীতে ফেনীর ফুলগাজীতে উপজেলা জাসদের মানববন্ধন

সুশাসনের দাবিতে ফেনীর ফুলগাজীতে উপজেলা জাসদের আয়োজনে ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে মানববন্ধন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। ফুলগাজী উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা জাসদের সভাপতি আবুল খায়ের, সাঃ সম্পাদক বিনোদ বিহারি ভানু বিশ্বাস, আবদুল জব্বার পল্টু, মুক্তিযোদ্ধা কাজী আবদুর রহিম প্রমুখ।