ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদার উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বরত ব্যক্তিদের সালিশ বাণিজ্য, নারী কেলেঙ্কারি, সমকামিতা ও মাদকর সাথে সম্পৃক্ত ব্যক্তিদের কঠোর হুশিয়ারি দিয়েছেন। ২৫ জুন বিকেলে তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে অভিযুক্ত ব্যক্তিদের সংযত হতে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে একটি স্ট্যাটাস দিয়েছেন। আপনাদের পড়ার সুবিধার্থে নিম্নে হুবহু তুলে ধরা হলো :
“কিছু কিছু লোকের মুখে সব কথা মানায় না, মুখটা একটু সাবধান রাখতে অনুরোধ করছি। আমরা যদি বলা শুরু করি কি হবে আপনাদের।
একটু আপনার দিকে আপনি তাকিয়ে দেখেনতো আপনাদের ২-৩ জনের কারনে বিগত সময়ে ফুলগাজী উপজেলা আওয়ামীলীগ কতবার লজ্জিত হয়েছে ফুলগাজী উপজেলার মানুষ জানে।
একটু নিজেদের দিকে তাকিয়ে দেখেনতো সালিশ বাণিজ্য, নারী কেলেঙ্কারি, সমকামিতা ও মাদক সেবন করে নিজেদেরকে যেমন নষ্ট করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চেয়ারকেও নষ্ট করেছেন।
দলের অনেক সময় অনেক দায়িত্বে ছিলেন দলকে লজ্জিত করেছেন আপনাদের কারনে দলের দুর্নাম হয়েছে উপকার হয় নাই কোনো দিন।
ফুলগাজী উপজেলার বড় বড় সন্ত্রাসীরা ঘরে ডুকে গেছে কোনো দিন এদের লোমও ছিঁড়তে পারেন নাই। বরং ওদের সাথে বসে মদের আড্ডা জোয়ার আড্ডা দিয়েছেন। তাদের সাথে থেকে আওয়ামীলীগের লোকদের ক্ষতি করেছেন।
আমার ইউনিয়নসহ ফুলগাজী উপজেলার বড় বড় বিএনপির সন্ত্রাসীদের শায়েস্তা করতে আমার বেশি সময় লাগেনি। আপনাদের মতো নষ্টদের শায়েস্তা করতে আমার সময় লাগবে কতোটুকু জানেন এই দিক আর ঐদিক তাকাইতে যতোটুকু সময় লাগে সেই সময়েই লাগবে। কেন করিনা জানেন আপনারা কেউ বড় ভাই লাগেন, আওয়ামীলীগের লোক বলে তাই বেছে যান।
এখনও তো নাম লিখি নাই যদি নিজেদেরকে সংযত না করেন নাম দিয়ে পোস্ট আসতে পারে।”






