নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক ফেনীর সময়’র ফুলগাজী প্রতিনিধি সাংবাদিক সাইদ হোসেন সাহেদ’র দাদী এবং সচিব আবুল মনসুর মোঃ ফয়েজ উল্ল্যাহ মা মনোয়ারা হাকিম( ৯০) সোমবার সকাল ৮টা ঢাকা ইউনাইটেড হসপিটালের ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওহা ইন্না-লিল্লাহ রাজিউন।
মৃত্যু কালে তিনি ১ ছেলে ও ৮ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রহি রেখে গেছেন। সোমবার বিকেল সাডে ৫ টা নিজ বাড়ির মসজিদের সামনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানর দাফন করা হয়।
উনার মৃত্যুতে পরশুরাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলার আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও আনন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন মজুমদার,উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল আলম আজমির, দরবার পুর ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহম্মদ নাসির ও যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম রাজু মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।






