নিজস্ব প্রতিবেদক : “সরওয়ার উল্যাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশান”-এর উদ্যোগে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলোকে সাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে ২৪ আগষ্ট শুক্রবার সকাল ০৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সংস্থার নিজস্ব কার্যালয়ের সম্মূখে একটি ‘ফ্রি মেডিকেল ক্যাম্পে’র আয়োজন করা হয়। যা অত্র ফাউন্ডেশন কতৃক আয়োজিত ১১তম ফ্রী মেডিকেল ক্যাম্প।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন ১১নং মৌটুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হারুনুর রশীদ, এল.এল.বি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার মোঃ শাখাওয়াত হোসেন (সবুজ), ফাউন্ডেশন সভাপতি মোঃ মোস্তফা আহমেদ, মোঃ রফিকুল ইসলাম, প্রশিক্ষক, যুব উন্নয়ন অধিদপ্তর, ফেনী এবং ফাউন্ডেশনের অন্যান্য সদস্যগন ও ইজ্জতপুর গ্রামের রাসেল, ইমতিয়াজ প্রমুখ।
ক্যাম্পে ফেনী সদরের আওতাধীন ইজ্জতপুর, সাতসতী, বাথানিয়া, কচুয়া, মৌটবী, বাংলাবাজার সহ বিভিন্ন এলাকার দুস্থ-অসহায় মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোঃ ইদ্রিস উল্যাহ ভূঁঞা ও ডাঃ নাসরিন আক্তার আঁখি।
দিনব্যাপি এই কর্মসূচীর অধীনে প্রায় ২২৩ জন অসহায় ও দারিদ্র নারী-পূরুষ, শিশু-বৃদ্ধাসহ বিভিন্ন রুগীকে ডাক্তারি পরামর্শ ও বিনামূল্যে ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
এছাড়াও ফাউন্ডেশন উদ্যোগে এবং ফেনী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় আয়োজিত ‘ফ্রি মৎস চাষ প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ” এর রেজিষ্টেশন কার্যক্রমের উদ্ভোধন করেন হারুনুর রশীদ, এল.এল.বি।
উল্লেখ্য উক্ত ‘ফ্রি মৎস চাষ প্রাতিষ্ঠানিক প্রশিক্ষন’-এ ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করতে পারবেন। একমাস ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ইজ্জতপুর বহু মূখী উচ্চ বিদ্যালয়ের শ্রেনীকক্ষে এবং প্রশিক্ষন শেষে যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করবেন।
অনুষ্ঠানে ‘সরওয়ার উল্যাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর সদস্যবৃন্দ সার্বিক ব্যাবস্থাপনায় নিয়োজিত ছিলেন।।






