জাবেদ মামুন : ছবির এই মহিলাটি কোন না কোন সন্তানের মা হতে পারে। হয়তো তার সন্তানেরা মায়ের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। কবে মা সুস্থ্য হয়ে বাড়ি ফিরবেন? সন্তানদেরকে বুকে জড়িয়ে ধরবেন। আদর করবেন। যে স্নেহের সাথে পৃথিবীর কোন স্নেহের তুলনা হয়না। সেই স্নেহের নাম হচ্ছে মাতৃস্নেহ। আর সামান্য মানসিক অসুস্থতার কারণে প্রিয় সন্তানেরা হয়তো সে মাতৃস্নেহ থেকে বঞ্চিত হতে হচ্ছে।
বিগত ৪/৫ বছর যাবৎ এই মা’টি ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের একটি বাড়িতে অবস্থান নিয়েছেন। মা’টি মানসিক ভারসাম্যহীন। নাম ঠিকানা বলতে পারেনা। ছেলে মেয়ে আছে কিনা জানতে চাইলে অনেকটা ঘন ঘন কথা বলে উত্তর দেন ছেলে মেয়েরা আছে। কোথায় বসবাস করে জানেনা। সবাই শেয়ার করলে হয়তো মা হারা কোন সন্তান তার প্রিয় মাকে খুঁজে পাবেন। হে আল্লাহ তোমার কুদরত দ্বারা প্রিয় সন্তানদের মাঝে ফিরে যেতে এই মায়ের জন্য তুমি সাহারা হয়ে যাও। তাকে তার সন্তান বা স্বজনদের কাছে ফিরিয়ে দাও।
যদি কেউ তার সন্ধান পেতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন-০১৮১৮৩৪৭৫২১ ‘সন্তানদের ফিরে পেতে পোস্ট টি শেয়ার করুন”



