নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজীতে মোটরসাইকেল এক্সিডেন্টে আহত হয়েছেন ‘ফুলগাজী নিউজ ডটকম’র সম্পাদক ও প্রকাশক, ফুলগাজী প্রেসক্লাব’র যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম রাজু।
২১ মে বৃহস্পতিবার দুপুরে উত্তর দোলতপুর-ফুলগাজী বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাংবাদিক রাজু জানান, বাড়ি থেকে বাজারে যাওয়ার রাস্তায় শান্ত মনেই বাইক চালাচ্ছিলাম। গাছের আড়াল হওয়া মোড় ঘুরতেই দেখি খুব গতিতে টমটম আসছে ওদের বাঁচাতে হঠাৎ ব্রেক করাতেই গাড়ি থেকে পড়ে গেলাম।
গত ১০ বছর যাবৎ বাইক চালাচ্ছি কখনোই এমন দুর্ঘটনার শিকার হতে হয়নি। ছোটখাটো সমস্যা হয়েছে কিন্তু কখনোই নিজের ক্ষতি হয়নি। আজ প্রথম গ্রামের রাস্তায় টমটমে থাকা যাত্রীদের বাঁচাতে গিয়ে এক্সিডেন্টের মুখোমুখি হলাম।
তিনি আরও বলেন, কখনো কখনো নিজের চাইতে অন্যের জীবনকে খুব বেশি গুরুত্ব দিতে হয়। সৃষ্টিকর্তার অনেক রহমত ছিল, তাই হয়তো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
এসময় তিনি সবার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।






