নিজস্ব প্রতিবেদক : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুলগাজীতে মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত স্থান মুক্তিযুদ্ধাদের গণকবরে নবনির্মিত বধ্যভূমি স্মৃতিস্তম্ভেন উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধাদের গণকবরের নির্মিত স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম মজুমদার, উপজেলা নির্বাহি অফিসার সাইফুল ইসলাম সোহেল, সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ কুতুব উদ্দিন, সদর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম রায়হান প্রমুখ।
ছবিঃ কবির আহমেদ নাসির।



