সোনাগাজীর নুসরাত জাহান রাফি’র হত্যাকারীদের বিচার দাবীতে বুধবার সকালে শহরের শান্তি কোম্পানি রোডের মাথায় ফেনী সিটি গার্লস হাই স্কুল আয়োজিত মানববন্ধন করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করণে আশ্বাস দেন ফেনী-২ আসনের মাননীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
মানববন্ধনে ফেনী সিটি গার্লস হাই স্কুল, শান্তি নিকেতন ইনস্টিটিউট, সেন্ট্রাল পাবলিক স্কুল ফেনী’র প্রায় ২০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেন্ট্রাল পাবলিক স্কুল এর পরিচালক সাজ্জাদ আহমেদ দোলন’র সঞ্চালনায় সিটি গার্লস অধ্যক্ষ এম মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীদের আন্দোলনে উপস্থিত ছিলেন ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ, শান্তি নিকেতন ইনস্টিটিউট এর চেয়ারম্যান কেবিএম জাহাঙ্গীর আলম, পৌর প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, ১২নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশীদ মজুমদার, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাবউদ্দিন মুন্না, সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন ভূঁঞা, শহর ছাত্রলীগ সভাপতি ইয়াছিন আরাফাত রাজু, সেন্ট্রাল পাবলিক স্কুল উপাধ্যক্ষ জহির উদ্দিন বাবর, ব্যবসায়ী সমিতির সদস্য আবদুল মান্নান, যুবনেতা মনোয়ার হোসেন সোহাগসহ ন্যাশনাল ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
গণমাধ্যম কর্মীদের আন্তরিকতার প্রতি মানববন্ধন আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন রোটারিয়ান এম মামুনুর রশীদ।






