বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home আর্ন্তজাতিক

ময়লা জুতা পায়ে মসজিদে ঢুকে কলিজায় আঘাত করেছ, প্রতিশোধ নেবই: এরদোগান

by Jahirul Islam Raju
3 years ago
images41 picsay

নেতানিয়াহু, আমাদের পবিত্র মসজিদে তোমার সৈন্যরা ময়লা জুতা পায়ে ঢুকে যায়। এটি আমাদের কলিজায় আঘাত লাগে। আমাদের সেজদার জায়গায় তোমাদের পায়ের আঘাতের প্রতিশোধ আমরা নেবোই।

বৃহস্পতিবার এক নির্বাচনী সমাবেশে ইসরাইলি বাহিনী আল আকসার অসম্মান করছে অভিযোগ করে এসব কথা বলেছেন এরদোগান।

তিনি বলেন, ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক মিডিয়ার উপস্থিতিতেও ফিলিস্তিনিদের ওপর যে নির্যাতন চালাচ্ছে তা গোপন কোনো বিষয় নয়।

শিশুদের ওপর ইসরাইলী নির্মমতা বিশ্ব বিবেককে কাপিয়ে তোলে। শিশুদের ওপর এমন অমানবিক নির্যাতন কার নির্দেশে হয়?

এরদোগান বলেছেন, পৃথিবীতে যদি একজন জালেম থাকে, তবে সেটি হচ্ছে ইসরাইলের প্রধামন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। কেউ যদি অত্যাচারী শাসক দেখতে চায়, তাহলে সে যেন নেতানিয়াহুকে দেখে নেয়।

তিনি বলেন, নেতানিয়াহুর মানসিকতাই হলো শিশু নিপীড়ন। অথচ সে বলছে আমি নাকি তুরস্কে সাংবাদিকদের মুখ বন্ধ করে রেখেছি। তুরস্কের কারাগারগুলোতে নাকি অনেক সাংবাদিক বন্দি। আসলে আগামী নির্বাচনে ভোট বাড়াতেই নেতানিয়াহু আমাকে সমালোচনার লক্ষ্যবস্তু বানিয়েছে।

গত মঙ্গলবার টুইটারে এরদোগানকে ‘স্বৈরশাসক’ অবিহিত করে নেতানিয়াহুর দেয়া পোস্টের প্রতিক্রিয়ায় এরদোগান বলেন, ‘আমরা সামাজিক মাধ্যমে মিথ্যাচারকারীদের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না।’

সিসি সরকার কর্তৃক মিসরে ইখওয়ানুল মুসলিমীনের ৯ সদস্যকে ফাঁসির সমালোচনা করে এরদোগান বলেন, এ ৯ জনের মর্মান্তিক মৃত্যু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। মিসরের পুতুল সরকার অন্যায়ভাবে ৯ জন যুবকের মৃত্যুর আদেশ দিয়েছে। অথচ পশ্চিমা বিশ্ব এ অন্যায়ের কোনো প্রতিবাদ করেনি।

এর আগে গত বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুও ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদের অসম্মানের অভিযোগ করেছিলেন। মসজিদুল আকসায় ইসরাইলি বাহিনীর জুতা পায়ে প্রবেশের বিষয়ে মুসলিম নেতাদের নীরবতারও সমালোচনা করেন তিনি।

Share this:

  • Twitter
  • Facebook
Tags: আঘাতকরেছকলিজায়জুতাঢুকেনেবই: এরদোগানপায়েপ্রতিশোধময়লামসজিদে
Share895TweetShare

আরও পড়ুন

১২৪ জন যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে মারা গেলেন বিমান পাইলট নওশাদ আতাউল কাইউম
জাতীয়

১২৪ জন যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে মারা গেলেন বিমান পাইলট নওশাদ আতাউল কাইউম

২৯/০৮/২০২১
কুমিল্লা মডেল মসজিদের সামনে টিকটক ভিডিও বানানো তরুণ গ্রেফতার
ইসলাম

কুমিল্লা মডেল মসজিদের সামনে টিকটক ভিডিও বানানো তরুণ গ্রেফতার

০৮/০৮/২০২১
জিংকের সমন্বয়ে ভিটামিন সিতে ডেল্টা প্রতিরোধ সম্ভব – ড. বিজন কুমার
জাতীয়

জিংকের সমন্বয়ে ভিটামিন সিতে ডেল্টা প্রতিরোধ সম্ভব – ড. বিজন কুমার

০৮/০৮/২০২১
আর্ন্তজাতিক

চলতি বছরের প্রথম ৬ মাসে ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর সৌদিতে

০৪/০৮/২০২১
আর্ন্তজাতিক

বাংলাদেশ সীমান্তে ২ মাস রাত্রিকালীন কারফিউ দিল আসাম

০৪/০৮/২০২১
খেলা

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয়

২৯/০৬/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।