মোঃ সাইফুল ইসলাম মজুমদার:
পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রামে ২০১১ সালে স্থাপিত “মালিপাথর সমাজ উন্নয়ন সংস্থা” নামক সংস্থাটি তাদের স্বীয়কর্মের ফলে হাঁটি হাঁটি পা পা করে সমাজের প্রতিটি উন্নয়নমূলক কর্মে নিজেদেরকে বিলিয়ে দিয়ে আলোকিত সংস্থা হিসেবে আত্নপ্রকাশ করে। প্রতিটি দূর্যোগ মুহুর্তে, দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ দিয়ে, বিয়ে-শাদি, হতদরিদ্রদেরকে সহায়তা প্রদান, সমাজকে আলোকিত করার লক্ষে ধারাবাহিকভাবে সংস্থাটি কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর সকাল ১০ টায় মালিপাথর সাইক্লোন সেন্টারে মেধাবী সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
সংস্থাটির সাধারন সম্পাদক একরামুল হক’র সভাপতিত্বে সহ-সাধারন সম্পাদক মোঃ ইয়াকুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চিথলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আমিন, মালিপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাজেদা আক্তার, সংস্থার আজীবন সদস্য ও দৈনিক আজকালের খবর পত্রিকার ফুলগাজী প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম মজুমদার, মালিপাথর তা’লীমুল কোরআন নূরানী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ওয়ালি উল্লাহ, সহকারী শিক্ষক মাওঃ ওমর ফারুক, সংস্থার সদস্য সাইদুল ইসলাম সূজনসহ বিভিন্ন স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলো।
অনুষ্ঠানে ৪৮ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেষ্ট ও শিক্ষা উপকরণ বিতরন করা হয়।






