বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home জাতীয়

মানবেতর জীবন পার করছে ফুলগাজীর পরিত্যক্ত রেলওয়ে স্টেশনে বেদে পল্লীর বাসিন্দারা

by Jahirul Islam Raju
2 years ago
মানবেতর জীবন পার করছে ফুলগাজীর পরিত্যক্ত রেলওয়ে স্টেশনে বেদে পল্লীর বাসিন্দারা

মোঃ সাইফুল ইসলাম মজুমদারঃ ফুলগাজীতে মানবেতর জীবন পার করছে রেলওয়ে স্টেশনে বসবাসকারী বেদে সম্প্রদায়। সরেজমিনে গিয়ে দেখা যায় ফুলগাজী বাজারের পরিত্যক্ত রেলষ্টেশান ফুলগাজী থানা ও উপজেলা পরিষদের মধ্যবত্তি রেল লাইনের দু’পাশে গড়ে উঠা বস্তি বা বেদে পল্লী। ফুলগাজী নিউজ ডটকম’র নির্বাহী সম্পাদক মোঃ সাইফুল ইসলামের কাছে উঠে আসে তাদের মানবেতর এই জীবন চিত্র।

    “খা খা বক্ষিলারে খা কাঁচা ধইরা খা, খেলা দেইখ্যা যে পয়সা না দেয়, তারে ধইরা খা” সাপের ঝাপি মাথায় নিয়ে পাড়া মহল্লায় ঘুরে বেড়ানো বেদে সম্প্রদায়ের নারী পুরুষদের এমন সুরেলা কন্ঠ আগের দিনে শোনেনি, এমন মানুষ পাওয়া ছিল ভার। বাংলাদেশ তথা উপমহাদেশের লোকায়ত সংস্কৃতির অনেকটা জুড়ে আছে এই বেদে সমাজ। গল্প, কবিতা, উপন্যাস থেকে শুরু করে রুপালী পর্দায় কত রুপে বেদে-বেদেনী উপস্থিত হয়েছে, তার কোন সঠিক পরিসংখ্যান নেই। পল্লীকবি জসিম উদ্দিন বেদের মেয়ের আগে এবং পরে অসংখ্য কবি সাহিত্যিকের কলমে নানা চিত্র উঠে এসেছে বেদেদের ঘিরে।

    IMG 20191220 115301670 picsay 1
    Exif_JPEG_420

    যাযাবরের মতো জীবনধারায় বেদেদের রয়েছে বৈচিত্রপূর্ণ সমাজ ও সংস্কৃতি। রয়েছে নিজস্ব জীবনবোধ ও স্বকীয়তা। এখন আর আগের মত বহর নিয়ে ঘুরে বেড়ানো বেদে নারী পুরুষদের তেমন একটা দেখা যায় না। সাপ নিয়ে খেলা দেখানো, বাঁশির সুরে সুরেলা কন্ঠে বাংলা হিন্দি গানের উপস্থাপন করার মতো সাপুড়েদের সংখ্যা ও কমে গেছে। জীবন-যাপনে এসেছে ব্যাপক পরিবর্তন। যাযাবর জীবন ছেড়ে অনেকেই স্থায়ী বসত গেড়ে নিজেদের পূর্ব পুরুষদের ঐতিহ্যবাহী পেশাকে জলাঞ্জলী দিয়ে বিভিন্ন পেশায় যুক্ত হচ্ছেন। শিক্ষার মান উন্নত হওয়ার সাথে সাথে এবং বন-জঙ্গল উজাড় হয়ে যাওয়ায় আগের মতো সাপও পাওয়া যায় না। তাছাড়া বেদেদের ওষুধে এখন বিশ্বাস নেই। তাই বেদেদের ঐতিহ্যগত পেশায় ধস নেমেছে। এতদিনকার সংস্কার-বিশ্বাসে আঘাত এসেছে। অভাবের কারণে সংসারে ভাঙন লেগেছে। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে বেদে নারীরা। নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে তারা হারিয়ে যাচ্ছে অজানা অন্ধকারে। কালের আবর্তনে আজ বেদে সম্প্রদায় চিরাচরিত জীবন-প্রণালী ধ্বংসের মুখে। বর্তমানে বেদেদের একটি বড় অংশ ঠিকানাবিহীন ও অনিশ্চিত জীবনযাপন করছে। জীবিকার সন্ধানে তারা খুঁজে নিচ্ছে নানান পথ। ফুলগাজীর বেদে পল্লীর সরদার মোঃ নিজাম উদ্দিন জানান, দীর্ঘ ১৭ বছর যাবত ৩২টি পরিবার ফুলগাজীর এই রেল লাইনের দু’পাশে খড়ের চাউনি ও প্লাষ্টিকের চাউনি দিয়ে ঝোপ বানিয়ে জীবিকা নির্বাহ করতেছে। জীবন মানও আয়ের উৎস্য সম্পর্কে জানতে চাইলে উঠে আসে তাদের করুণ জীবন চিত্র।

    IMG 20191220 115245019 picsay
    Exif_JPEG_420

    ফুলগাজী নিউজ ডটকম’কে তারা জানায়, আমি বাংলাদেশের একজন নাগরিক, জাতীয় পরিচয় পত্র দেখিয়ে বলেন আমরা কাগজে কলমে যদিও এদেশের নাগরিক হয়ে থাকি কিন্তু সরকার বাহাদুর আমাদের জন্য তেমন কিছু করেন না। দিনদিন আমাদের এই পূর্ব পুরুষদের পেশা সাপের খেলা, সিঙ্গা লাগানো, ঝাঁড় ফুক ও তাবিজ বিক্রি এখন আর মানুষ গ্রহন করে না। তাছাড়া আমাদের বর্তমান সন্তানরাও এই পেশায় অনিহা প্রকাশ করছে। একটি দেশের মৌলিক অধিকারগুলোর মধ্যে খাদ্য, বস্ত্র ও বাসস্থান এই তিনটি অধিকার থেকে আমরা প্রায় বঞ্চিত। আমাদের থাকার মতো নেই বাসস্থান, সারাদেশের বিদ্যুতের জমকালো আলো আজও লাগেনি আমাদের গায়ে। নিজেকে খাঁটি মুসলিম দাবি করে বলেন মুসলমান হিসেবে আমাদের জন্য নেই মসজিদ, মক্তব। যেখানে পানির অপর নাম জীবন সেখানে আমাদের জন্য নেই টিউবওয়েল বা বিশুদ্ধ পানির ব্যবস্থা। কনকনে এই শীতের মাঝেও কোন ধনাঢ্য ব্যক্তি কিংবা জনপ্রতিনিধিদের কাছ থেকে পাচ্ছি না শীত নিবারনের বস্ত্র।”

    বেদে পল্লীর বসবাসরত মীর হোসেন জানান, তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও বিনোদনের জন্য সরকার বাহাদুর যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা আমাদের এই বৃদ্ধ মা বোনদের নিয়ে কোনরকম দিনাতিপাত করতে পারবো।

    Share this:

    • Twitter
    • Facebook
    ShareTweetShare

    আরও পড়ুন

    ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
    আইন-আদালত

    ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

    ১২/১০/২০২১
    ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
    ফুলগাজী

    ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

    ১১/১০/২০২১
    ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
    ফুলগাজী

    ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা

    ১১/১০/২০২১
    ফুলগাজীর মন্তলা ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা মামুন
    ফুলগাজী

    ফুলগাজীর মন্তলা ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা মামুন

    ১০/১০/২০২১
    IMG 20211006200029 picsay
    ফুলগাজী

    ফুলগাজীতে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাওলানা সিফাত উল্লাহ গ্রেফতার

    ০৬/১০/২০২১
    ফুলগাজীর দুই ইউপিতে নতুন মুখ, ৪ জন পুনরায় মনোনীত – ফেনীর প্রতিদিন
    ফুলগাজী

    ফুলগাজীর দুই ইউপিতে নতুন মুখ, ৪ জন পুনরায় মনোনীত – ফেনীর প্রতিদিন

    ০৬/১০/২০২১

    প্রকাশক:
    মোঃ জহিরুল ইসলাম (রাজু)

    সম্পাদকীয় কার্যালয়:
    আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

    সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

    সর্বশেষ সংবাদ

    • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
    • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
    • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • প্রাইভেসি পলিসি

    ২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

    No Result
    View All Result
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • সারাদেশ
    • ফেনী+
      • ফেনী সদর
      • ফুলগাজী
      • পরশুরাম
      • ছাগলনাইয়া
      • সোনাগাজী
      • দাগনভূইয়া
    • আর্ন্তজাতিক
    • খেলাধুলা
    • রাজনীতি
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিনোদন
    • অন্যান্য
      • সম্পাদকীয়
      • আইন-আদালত
      • শিক্ষাঙ্গন
      • ধর্ম ও জীবন
      • চাকরি
      • স্বাস্থ্য

    ২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।