বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home ফেনী সদর

মাত্র আড়াই ঘণ্টায় ঢাকা থেকে ফেনী, দেড় ঘন্টার সেতু ১০ মিনিটে পার

by Jahirul Islam Raju
2 years ago
IMG 20190527 183945 picsay

সোলায়মান হাজারী ডালিম : ঢাকা থেকে ফেনীর দূরত্ব যেনো আরো কমিয়ে দিয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নবনির্মিত চার লেনের মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু। চার লেন চালু হওয়ার পর গত কয়েক বছরে সময় কমেছিল এই রুটের। ১৬৮ কিলোমিটারের এই রুটের যাত্রীদের গলার কাঁটা ছিল মেঘনা ও গোমতীর পুরনো দুই সেতু। সে কাঁটাও এবার দূর হলো।
মেঘনা ও গোমতীর দ্বিতীয় সেতু চালুর পর মাত্র আড়াই থেকে তিন ঘণ্টাতেই ঢাকা থেকে ফেনী যাতায়াত করতে পারছেন যাত্রীরা। আগে একই দূরত্বে ৪ থেকে ৬ ঘণ্টা লাগতো যানজটের কারণে। সেখানে অর্ধেক সময় বেঁচে যাওয়ায় যাত্রীদের মধ্যে বিরাজ করছে স্বস্তি। খুশি পরিবহন মালিক, চালকসহ সংশ্লিষ্ট সবাই। এ সড়কের বিভিন্ন পরিবহন মালিক, চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বহুল প্রতীক্ষিত সেতু দু’টি উদ্বোধন করেন।

স্টার লাইন পরিবহনের পরিচালক মাইন উদ্দিন বলেন, সেতুগুলো চালু হওয়ায় যাত্রী, চালক, পরিবহন মালিক-সবাই খুশি। খুশি এজন্য যে, যেখানে যানজটের কারণে ১০/১২ ঘণ্টা সময়ও লাগতো সেখানে এখন মাত্র আড়াই থেকে তিন ঘণ্টায় যাতায়াত করা সম্ভব হচ্ছে। নির্ধারিত সময়ের আগে সেতুগুলো চালু করে ঈদযাত্রা নির্বিঘ করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ পরিবহন সেক্টরের সঙ্গে জড়িত সবাই।

এনা ট্রান্সপোর্টের জেনারেল ম্যানেজার (জিএম) সৈয়দ আতিক বলেন, আগে থেকে এখন ভালো অভিজ্ঞতা। যাত্রীরা খুশি, পরিবহনের লোকজনও খুশি। দীর্ঘদিন অনেক কষ্টে ছিল পরিবহন সেক্টরের লোকজন। যেখানে মেঘনা আর গোমতী সেতু পার হতে ৪/৫ ঘণ্টা লাগতো এখন সেখানে সময় লাগছে মাত্র ২০/২৫ মিনিট। ‘ঢাকা থেকে এখন মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই ফেনী যাওয়া যাবে। গাড়ির গতি যদি ঘণ্টায় ৭০ কিলোমিটারও হয় যাত্রাবিরতিসহ মাত্র আড়াই ঘণ্টাতেই ঢাকা থেকে ফেনী আসা-যাওয়া করা সম্ভব হচ্ছে।’

সড়কে অভিজ্ঞতার ব্যাপারে কথা হয় স্টার লাইন পরিবহনের চালক জসিম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ তিন সেতু কাঁচপুর, মেঘনা আর গোমতীর কারণে এতদিন সীমাহীন কষ্ট করতে হয়েছে চালকদের। এ সেতুগুলো পার হতেই সময় লেগে যেতো ৪/৫ ঘণ্টা। ফলে ফেনী থেকে ঢাকা ১৬৮ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে কখনো কখনো ১০/১২ ঘণ্টা সময় লেগে যেতো।
‘এ অবস্থা চলে আসছিলো দীর্ঘদিন থেকে। নতুন সেতু দু’টি উদ্বোধনের ফলে খুব কম সময়েই আসা-যাওয়া করা যাচ্ছে। আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা অপচয় করতে হতো, এখন সেখানে ১৫/২০ মিনিটেই সেতু পার হওয়া যাচ্ছে।’

ঢাকা-ফেনী রুটে চলাচল করা দুটি বাস ছাড়াও আরো কয়েকজন চালকের সঙ্গে কথা হলে তারা জানান, চারলেনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যানবাহন এসে আগে পুরাতন মেঘনা-গোমতী সেতুতে একলেনে উঠতো। পুরাতন সেতুটিতে যানবাহনের ধীরগতির কারণে যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়তেন যাত্রী ও চালকেরা। বর্তমানে তা থেকে রেহাই পাওয়া গেছে।

সফিকুল ইসলাম নামে এক যাত্রী বলেন, আগে ফেনী থেকে ঢাকায় যেতে ৪ থেকে ৬ ঘণ্টা লেগে যেতো। যানজট থাকলে তা ঠেকতো ১০/১২ ঘণ্টায়। এখন সেখানে সময় লাগছে মাত্র ৩ ঘণ্টা। এটা সত্যিই আনন্দের বিষয়। এর ফলে ফেনীর মানুষ দিনে দিনে রাজধানীতে গিয়ে নিজেদের কাজ সেরে আবার ফিরে আসতে পারবে।

Share this:

  • Twitter
  • Facebook
Share2597TweetShare

আরও পড়ুন

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক

০৮/১০/২০২১
ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১
আইন-আদালত

ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১

০৭/১০/২০২১
গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়,  আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
ফুলগাজী

গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়, আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

০৩/১০/২০২১
খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল
ফুলগাজী

খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল

০২/১০/২০২১
ফেনী-পরশুরাম সড়কের কাজিরবাগে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফেনী সদর

ফেনী-পরশুরাম সড়কের কাজিরবাগে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

২৯/০৯/২০২১
ছাগলনাইয়া

ফেনীর ছাগলনাইয়ায় জাসদের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

২৮/০৯/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।