
শহর প্রতিনিধি-ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধীতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। রবিবার বিকেলে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি বিজয়ী স্লীপ তুলে দেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের হাতে।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন,সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিফটন,দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন,ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী,পৌর মেয়র মোঃ মোস্তফা ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার।




