বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home সারাদেশ

বেনাপোল দিয়ে ভারত থেকে অক্সিজেন আসা বন্ধ

ভারত থেকে বাংলাদেশে বেনাপোল স্থলবন্দর দিয়ে অক্সিজেন আসছে না

by সাজ্জাদ রাকিব
6 months ago

বিশেষ প্রতিনিধিঃ-যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা তরল অক্সিজেন আসা বন্ধ হয়ে গেছে। ২১ এপ্রিলের পর থেকে আর কোনো অক্সিজেনবাহী গাড়ি স্থলবন্দরটি দিয়ে দেশে আসেনি। বাংলাদেশে করোনার চিকিৎসার কাজে তরল অক্সিজেন ব্যবহৃত হয়।

বেনাপোল স্থলবন্দর সূত্র জানায়, লিন্ডে বাংলাদেশ, এক্সপেকট্রা, পিওর অক্সিজেনসহ পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে তরল অক্সিজেন আমদানি করে। ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর হয়ে ওই অক্সিজেন বাংলাদেশে আসে।

সূত্র জানায়, দেশের চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদার বড় একটি অংশ আমদানি হয় ভারত থেকে। প্রতি মাসে ভারত থেকে শুধু বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় ৩০ হাজার মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়ে থাকে। করোনায় সংক্রমিত রোগীদের জীবন বাঁচাতে সম্প্রতি অক্সিজেনের চাহিদা আরও বাড়ে।

২১ এপ্রিলের আগে এক সপ্তাহে ৪৯৮ মেট্রিক টনের বেশি তরল অক্সিজেন ভারত থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে দেশে আসে। যার আমদানিমূল্য প্রতি মেট্রিক টন ১৬৫ মার্কিন ডলার। ২৯টি ট্যাংকারে এই তরল অক্সিজেন বাংলাদেশে আসে। দুটি আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ ও এক্সপেকট্রা ওই অক্সিজেন আমদানি করে। ভারতে করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেনের সংকট দেখা দিয়েছে।

অক্সিজেন আমদানিকারক লিন্ডে বাংলাদেশের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক সাইকা মাজেদ বলেন, ‘সর্বশেষ ২১ এপ্রিল ভারত থেকে আমাদের আমদানি করা অক্সিজেন দেশে এসেছে। ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে এখন আর কোনো অক্সিজেন ভারত থেকে আসছে না।’

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল জলিল বলেন, ২১ এপ্রিলের আগে এক সপ্তাহে ৪৯৮ মেট্রিক টন তরল অক্সিজেন ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি হয়। সর্বশেষ ২১ এপ্রিল ৯৭ মেট্রিক টন অক্সিজেন আমদানি করা হয়। এরপর থেকে এই স্থলবন্দর দিয়ে আর কোনো অক্সিজেন দেশে আসেনি।Screenshot 20210426 143722

Share this:

  • Twitter
  • Facebook
Tags: করোনা
ShareTweetShare

আরও পড়ুন

‘আপু’তে আপত্তি জানিয়ে ‘মা’ ডাকতে বললেন ইউএনও সাবিনা ইয়াছমিন
সারাদেশ

‘আপু’তে আপত্তি জানিয়ে ‘মা’ ডাকতে বললেন ইউএনও সাবিনা ইয়াছমিন

০৫/১০/২০২১
বাকি ইউপি ভোটের তফসিল সেপ্টেম্বরের শেষে
সারাদেশ

৮৪৮ ইউপিতে ভোট ১১ নভেম্বর:ইউপি নির্বাচন ২০২১

২৯/০৯/২০২১
সারাদেশ

বাকি ইউপি ভোটের তফসিল সেপ্টেম্বরের শেষে

০৩/০৯/২০২১
সারাদেশ

১৬১ ইউনিয়ন পরিষদে ভোট ২০ সেপ্টেম্বর

০২/০৯/২০২১
সারাদেশ

টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

১৮/০৮/২০২১
সারাদেশ

করোনা পরিস্থিতির আরও অবনতি হলে ফের বিধিনিষেধ : প্রতিমন্ত্রী

১২/০৮/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।