এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ “পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ১১ জুলাই সারাদেশের মত ফেনীর পরশুরামেও যাথাযথভাবে পালন করা হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। এই উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সকালে খোকামিয়া মিলনায়তনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) হাসিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চোয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দীন মজুমদার।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের স্বপন,কৃষি কর্মকর্তা শিরাজুল ইসলাম,সমবায় কর্মকর্তা মিলন কান্তি দাস,শিশু বিষয়ক কর্মকর্তা বোরহান উদ্দীন,মৎস কর্মকর্তা বিজয় কুমার পালসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।পরে পেশাগত কাজে কর্মদক্ষতার স্বীকৃতি স্বরুপ পরিদর্শকদের পুরস্কৃত করা হয়।
–
সস্পাদনা : জে আই রাজু।






