এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছাগলনাইয়ায় কাশীপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষীক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।সকালে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ঠ্য সমাজ সেবক ও শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম ভূঁইয়া।সহকারী শিক্ষক আবু সাঈদ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডভোকেট মোঃ নুরুল ইসলাম,বিদ্যালয়ের প্রক্তন শিক্ষক মোঃ শহিদ উল্লাহ,বিদ্যালয়ের দাতা সদস্য নুরুল্লাহ খাঁন বাচ্চু,অভিভাবক সদস্য আবদুল গোফরান ও সাইফুল্লাহ খালেদ।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক এম নিজাম উদ্দীন মজুমদার সজিব (মোহনা টিভি) কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিয়ত উল্লাহসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।শেষে অতিথিবৃন্দ ৬৬ টি ইভেন্টে ২শত ৫৫ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।



