মোঃ সাইফুল ইসলাম মজুমদার : ৫ ভাই বোনের মধ্যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মফিজুর রহমান। তাও আবার রিক্সা চালিয়ে পরিবারের বরন পোষন করার আপ্রান চেষ্টা। বাবা মোকছেদুর রহমান পেশায় একজন কাঠুরিয়া, কিন্তু দুই পা অচল হয়ে সে ও আজ পঙ্গুত্ব জীবন অতিবাহিত করতেছে।
এরই মাঝে দেখা দিলো মফিজুরের ব্রেন ক্যান্সার নামক মরন ব্যাধি। সহায় সম্ভল যা ছিলো তা বিক্রি করে এখন তারা নিঃস্ব। ধুকে ধুকে জীবন প্রদ্বীপ নিভে যাচ্ছে মফিজুরের জীবন শুরুর আগে।
মফিজুর রহমান এই সুন্দর পৃথিবীতে আরো কিছুদিন বাঁচতে চায়। কিন্তু অপারেশন করতে অনেক টাকার প্রয়োজন। তাই সম্পদশালী ও হৃদয়বানদের কাছে মফিজুর সাহায্যের হাত বাড়িয়েছেন।
মাতাঃ রহিমা আক্তার (গৃহিণী)
ঠিকানাঃ গ্রাম মান্দারপুর, ডাকঘর- কালিকাপুর, মুন্সিরহাট, ফুলগাজী- ফেনী।
সাহায্যের জন্য যোগাযোগ- জসিম উদ্দিন ( জেঠাত ভাই) +8801849675924 বিকাশ পার্সোনাল।



