সাজ্জাদ হোসেনঃ ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর তারাকুছা এবং ৫নং ওয়ার্ড পূর্ব বসন্তপুর গ্রামের মধ্যবর্তী গৈরাচরাস্থিত রাস্তাটি যাতায়াতের অনুপোযোগী হয়ে পড়ছে। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন উত্তর তারাকুছা, পর্ব বসন্তপুর, হাড়িপুস্কারনী গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে। এ রাস্তায় প্রতিদিন সাইকেল, মোটরসাইকেল, অটো রিকশা, সিএনজি, পিকআফ, ট্রাক্টার, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু বর্ষা মৌসুমে এর হাল হয় অনেকটা চাষাবাদ করা জমির মত। এতে বিভিন্ন যানবাহন তো দূরের কথা সাধারণ মানুষ সাধারণ মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে এই রাস্তার খুবই বেহাল অবস্থা হয়। যার ফলে লোকজন যাতায়াত করতে পারে না। স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা যাতায়াত করতে পারেনা।
তাদের অভিযোগ, গ্রামের অন্যান্য রাস্তাগুলো পাকাকরণ করা হলেও কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ দিয়েও এ রাস্তাটি সহ আরো দু-একটি রাস্তা কোনোভাবেই সংস্কার অথবা পাকাকরণ হচ্ছে না।
আমজাদহাট ইউনিয়ন চেয়ারম্যান মীর হোসেন মীরু ফুলগাজী নিউজ ডটকম’কে জানান, আমি রাস্তাটি উন্নয়নকাজের সকল কাগজপত্র কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি আশা করি খুবই অল্প সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে।






