পরশুরাম প্রতিনিধিঃ পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ অক্টোবর) বিকেলে সাতকুচিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাকির হোসেন। তিনি নিজেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূনরায় চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষণা দিয়ে সবার সহযোগিতা চেয়েছেন। অতীতের সব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাকে পুনরায় চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করতে সকলের সহযোগিতা ও প্রতিশ্রুতি চেয়েছেন।
বক্সমাহমুদ ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক রনির সঞ্চালনায় ১নং ওয়ার্ডের সদস্য জাহিদ হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু তালেব, বক্সমাহমুদ ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক ওসমান গনি, বিশিষ্ট ব্যাংকার সাইদুল্ল্যাহ হুমায়ন, জেলা তাঁতী লীগের সদস্য সরোয়ারুল করিম চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য ও স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন হুমায়ন, বক্সমাহমুদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মহি উদ্দিন, বক্সমাহমুদ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সামছুল আলম নয়নসহ প্রমুখ বক্তব্য রাখেন।






