বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home আইন-আদালত

ফেনী পুলিশ প্রশাসনের ‘বিতর্কিত’ ভূমিকা, মুখ খুললেন আলোচিত ম্যাজিস্ট্রেট সোহেল রানা

by Jahirul Islam Raju
3 years ago
FB IM1554819576645 picsay

ক’দিন আগেও ফেনীতে অপরাধীদের আতঙ্কের নাম ছিল ‘সোহেল রানা। ‘ কে এই সোহেল রানা? ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন এই সোহেল।

সেই সোহেল রানা জানালেন অনেক অজানা তথ্য।

ম্যাজিস্ট্রেট সোহেল রানা ফেসবুকে লিখেছেন,
‘আপনারা সবই জানেন, তাও বলি, সত্য সূর্যের মতোই.. দিনে দুপুরে ছিনতাই হয়েছে বিজয়সিং দিঘীতে৷ ছিনতাইয়ের শিকার যুবকের করা মামলা নেয়নি ওসি রাশেদ চৌধুরী। মামলা নিতে চাপ প্রয়োগ করতে হয়েছে। তারপরও নেয়নি মামলা। এরপর, অন্তত ১০ টি ছিনতাইয়ের ঘটনায় আমি থানায় পাঠিয়েছি ভিকটিমদের। ওসি মামলা নেয় নাই। জিডি করতে বাধ্য হয়েছে ভিকটিমেরা। আমার জিজ্ঞাসা কেন মামলা নেয়নি ওসি? ছিনতাইয়ের কি জিডি হয়?’

বর্তমানে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য অবস্থান করা এই ম্যাজিস্ট্রেট বলেন, ফেনীতে দিনে দুপুরে প্রকাশ্যে জায়গা দখল করেছে এক কাউন্সিলর, অন্যখানে আর একজন প্রভাবশালী নেতা।

তাকে জায়গা দখলে সুরক্ষা দিয়েছে স্বয়ং সদর থানার ওসি। আমি বাধা দিতে চেয়েছি, আমাকে থামানো হয়েছে। কে থামাতে চেয়েছে সেটা আর না-ই বললাম। ফেনী শহরজুড়ে অনেকগুলো পতিতালয় আছে৷ যেখানে মানুষকে নিয়ে ভিকটিম বানিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এবং তাদের ধরে নিয়ে গিয়ে টাকা উদ্ধার করা হয়। এরকম ঘটনা আমার কাছে এসেছে অসংখ্য। এসব পতিতালয়ের নিয়ন্ত্রক কারা?

সোহেল রানা বলেন, প্রকাশ্যে জনিকে অস্ত্রসহ ধরার পর পুলিশকে আসতে বলি স্পটে। সেখানে পুলিশ আসে এবং আমাকে সাহায্য করে। আমি পুলিশকে অস্ত্র আইনে মামলা করতে বলি, পুলিশ মামলা করতে অপারগতা জানায়। কেন? আমাকে পুলিশ এও বলে যে আমি ধরেছি আমাকেই মামলা করতে হবে। অথচ পুলিশ আমার সাথেই ছিলো। হাস্যকর না!

তিনি বলেন, ‘ফেনীর এক চেয়ারম্যান আমাকে চোরাচালানের তথ্য দেওয়ার জন্য রাজনৈতিক বড় নেতা থেকে শুরু করে সিন্ডিকেটের সবাই তাকে শাসিয়েছে। ডিবির এএসপি আমিনুল তাকে বলেছে সে কিভাবে নির্বাচন করে সেটা সে দেখে নিবে।

ফেনীর প্রত্যন্ত অঞ্চলে কৃষি জমির মাটি কাটা নিয়ে শুরু করে, মাদক, স্বর্ণ চোরাচালান প্রায় প্রতিটি বিষয়ে যতটা না অপরাধীদের সাথে তার চেয়ে অনেক অনেক বেশি আমাকে যুদ্ধ করতে হয়েছে এই সিন্ডিকেটের সাথে।

ফেনীর বালুমহাল নিয়ন্ত্রকদের শাস্তি প্রদানে কাজ করতে পারিনি আমি। একটা বছর ধরে পুরো সিন্ডিকেট মিলে আমাকে পদে পদে বাধা প্রদান করেছে। নির্বাচনে আমার গাড়ি থেকে প্রটেকশন উঠিয়ে নেওয়া হয়েছে। সারারাত জেগে আমার পরিবারকে পাহাড়া দিতে হয়েছে।

সাধারণ জনগণের কাছে জনপ্রিয় হয়ে ওঠা এই ম্যাজিস্ট্রেট বলেন, ‘এই শহরের প্রতিটি ইঞ্চি আমি চিনি। শহরের প্রতিটি ইটের ভাষাও আমি জানি। সংগ্রামটা অবিশ্বাস্য হলেও শুধু আমার একারই ছিলো, আমি ভয়ানক একাই ছিলাম। শুধু আমার দুএকজন বস আর ফেনীর সাধারণ মানুষ ছিলো সাথে। তাদের কারণেই এক ইঞ্চি মাঠও ছাড়ি নাই। তবে অনেক সময়ই অন্যায়ের প্রতিবাদ করতে পারি না, থামিয়ে দেওয়া হয়েছে। এজন্য নিজেকে প্রায়ই অপরাধী মনে হয়। ‘

সোহেল রানা বলেন, ‘পুরো প্রশাসন হয় উদাসীন, নয় অপরাধের সাথে জড়িত, সিন্ডিকেটের সাথে জড়িত, অন্যায়ের সাথে, দুর্নীতির সাথে জড়িত। ঔদাসীন্যও এক ধরণের অপরাধ। এদের মুখে বঙ্গবন্ধুর কথা শুনলে আমার থুতু দিতে ইচ্ছে হতো। এগুলো স্থানীয় কিছুই সাংবাদিকরা লেখেনি। আমি লিখতে বলেছি, এরা ভয়ে লেখে নাই। রয়েছে এমন শত শত ঘটনা।

এসব ঘটনা বলার কারণ, এগুলো অন্যায়, ভয়াবহ অন্যায়। এই সমাজ এই অন্যায়গুলোর ধারক ও বাহক। এদের কাছে আপনি কিভাবে নুসরাত হত্যার বিচার পাবেন? স্বেচ্ছায় বিদেশে এসেছি পড়তে, দেশে ফিরব পড়াশোনা করে। সরকার চাইলে কাজ করব, নাহলে চাকরি ছেড়ে দিব। প্রত্যয় এটুকুই- যুদ্ধের জীবন চলছে, চলবে। ‘

©কালের কন্ঠ

Share this:

  • Twitter
  • Facebook
Share11676TweetShare

আরও পড়ুন

ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
আইন-আদালত

ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

১২/১০/২০২১
ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
ফুলগাজী

ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা

১১/১০/২০২১
ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১
আইন-আদালত

ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১

০৭/১০/২০২১
IMG 20211006200029 picsay
ফুলগাজী

ফুলগাজীতে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাওলানা সিফাত উল্লাহ গ্রেফতার

০৬/১০/২০২১
পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের নির্বাচনী উঠান বৈঠক

০৬/১০/২০২১
ফুলগাজীর দুই ইউপিতে নতুন মুখ, ৪ জন পুনরায় মনোনীত – ফেনীর প্রতিদিন
ফুলগাজী

ফুলগাজীর দুই ইউপিতে নতুন মুখ, ৪ জন পুনরায় মনোনীত – ফেনীর প্রতিদিন

০৬/১০/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।